যেকোনো পাঁচটি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লেখো: i. জাতীয় প্রেসক্লাবে তিনি এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন। ii. কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়। iii. আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। iv. সম্প্রতি কয়েকটি নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে। v. স্বজনেরা মারাদাহ করতে শশ্মশানে গেছেন। vi. ফেলো টাকা মাখো তেল। vii. তদানীন্তনকালে বাঙালি ব্রিটিশদের অধীন ছিলো। viii. কথাটি শুনে তিনি আশ্চর্য হলেন।
উত্তর: অশুদ্ধ শুদ্ধ i. জাতীয় প্রেসক্লাবে তিনি এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বক্তৃতা রাখেন। ii. কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়। কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়। iii. আমি এ ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি। আমি এ ঘটনা প্রত্যক্ষ করেছি / আমি এ ঘটনা স্বচক্ষে দেখেছি। iv. সম্প্রতি কয়েকটি নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে। সম্প্রতি কয়েকটি নদীতে নাব্য সংকট দেখা দিয়েছে। v. স্বজনেরা মরাদাহ করতে শ্মশানে গেছেন। স্বজনেরা মরা পোড়াতে শ্মশানে গেছেন। vi. ফেলো টাকা মাখো তেল। ফেলো কড়ি মাখো তেল। vii. তদানীন্তনকালে বাঙালি ব্রিটিশদের অধীন ছিলো। তদানীন্তন/ তৎকালীন বাঙালি ব্রিটিশদের অধীন ছিলো। viii. কথাটি শুনে তিনি আশ্চর্য হলেন। কথাটি শুনে তিনি আশ্চর্যান্বিত হলেন।
HSC Bangla 2nd Paper বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ · সৃজনশীল

উত্তর