বাংলায় অনুবাদ কর: The aim of education is to make a man fully fit for himself and the society, it means to develop the whole man who consists of body, mind and soul. It is education which aims at providing a child with opportunities so that it can bring to light its all learnt qualities. An educated man should be gentle, thoughtful, creative, kind, respectful, sympathetic and co-operative. If education offers no spiritual beauty, it has no value.
উত্তর: অনুবাদ : শিক্ষার উদ্দেশ্য হচ্ছে একজন মানুষকে তার নিজের ও সমাজের জন্য পুরোপুরি উপযোগী করে গড়ে তোলা। এ হচ্ছে দেহ, মন ও আত্মার সমন্বয়ে গোটা মানুষকে বিকশিত করা। একটি শিশুকে তার সমস্ত সুগুণাবলি প্রকাশের সুযোগ করে দেওয়াই শিক্ষার উদ্দেশ্য। একজন শিক্ষিত লোক হবে ভদ্র, চিন্তাশীল, সৃজনশীল, দয়ালু, শ্রদ্ধাপূর্ণ, সহানুভূতিশীল ও সহযোগিতাপূর্ণ। শিক্ষার মাধ্যমে আত্মিক সৌন্দর্য না থাকলে সেই শিক্ষার কোনো মূল্য নেই।
HSC Bangla 2nd Paper পারিভাষিক শব্দ বা অনুবাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · পারিভাষিক শব্দ বা অনুবাদ · সৃজনশীল

উত্তর