একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিস সহকারীর শূন্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র লেখ।
উত্তর: ২৭. ০৬ .২০২৪ ব্যবস্থাপনা পরিচালক, আহমেদ বাওয়ানী জুট মিলস্ লি. ডেমরা, ঢাকা । বিষয় : হিসাবরক্ষক/অফিস সহকারী পদে নিয়োগের আবেদন । জনাব, বিনীত নিবেদন এই যে, ২৫. ০৬. ২০২৪ তারিখে দৈনিক 'প' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানে কিছুসংখ্যক হিসাবরক্ষক/ অফিস সহকারী নিয়োগ করা হবে। আমি উক্ত পদে অন্য একজন প্রার্থী হিসেবে সদয় বিবেচনার জন্য আমার যোগ্যতা সম্পর্কিত তথ্যাবলি আপনার সমীপে পেশ করছি। ১. নাম : আলেয়া বেগম ২. পিতার নাম : হাজী মোহাম্মদ আলী আকবর ৩. মাতার নাম : জাহানারা বেগম ৪. গ্রাম : কালশি ৫. পো. ও থানা : মিরপুর, পল্লবী ৬. জেলা : ঢাকা ৭. বর্তমান ঠিকানা : ঐ ৮. জন্ম তারিখ (এসএসসি সনদ অনুযায়ী): ২৮. ০৪. ১৯৯৬ ৯. বয়স : ২৮ বছর ২. মাস ১০. জাতীয়তা : বাংলাদেশি ১১. ধর্ম : ইসলাম ১২. শিক্ষাগত যোগ্যতা: [চিত্র] অভিজ্ঞতা : মেসার্স পপুলার এন্ড কোম্পানিতে হিসাবরক্ষক হিসাবে গত দুই বছর যাবৎ কাজ করে আসছি। অতএব, আমার যোগ্যতা ও অভিজ্ঞতা সহৃদয় বিবেচনা করে উক্ত পদেভ নিয়োগ দিয়ে বাধিত করবেন। বিনীত- আলেয়া বেগম
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিস সহকারীর শূন্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র লেখ।
উত্তর
অভিজ্ঞতা : মেসার্স পপুলার এন্ড কোম্পানিতে হিসাবরক্ষক হিসাবে গত দুই বছর যাবৎ কাজ করে আসছি।
অতএব, আমার যোগ্যতা ও অভিজ্ঞতা সহৃদয় বিবেচনা করে উক্ত পদেভ নিয়োগ দিয়ে বাধিত করবেন।
বিনীত-
আলেয়া বেগম