কোনো মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিযুক্তি লাভের জন্য প্রয়োজনীয় তথ্য ও যোগ্যতা সন্নিবেশসহ একখানা আবেদনপত্র রচনা কর।
উত্তর: ২৬. ০৪. ২০২৪ প্রধান শিক্ষক আহমেদাবাদ উচ্চ বিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ । বিষয় : সহকারী শিক্ষক পদে নিযুক্তি লাভের জন্য আবেদন । জনাব, সবিনয় নিবেদন এই যে, গত ২০ মে, ২০২৪ দৈনিক 'ম' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম আপনার বিদ্যালয়ে একজন সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। উক্ত পদের একজন প্রার্থী হিসেবে নিচে আমার প্রয়োজনীয় তথ্য ও যোগ্যতার বিবরণ দেওয়া হলো- ১. নাম : মো. ছাইফুল ইসলাম দেওয়ান ২. পিতার নাম : শহর আলী দেওয়ান ৩. মাতার নাম : আলেয়া বেগম 8. স্থায়ী ঠিকানা: গ্রাম: রাঘাদাড়িয়া, ডাকঘর: ডাকের চক, উপজেলা: ত্রিশাল, জেলা: ময়মনসিংহ ৫. বর্তমান ঠিকানা: প্রযত্নে- মো. আসাদুল্লাহ, এস. কে. এ্যাড ইন্টারন্যাশনাল (কম্পিউটার বিভাগ), ৩৮/৪ বাংলাবাজার, ঢাকা-১১০০। ৬. জন্ম তারিখ : ১৭. ১০. ১৯৯৭ ৭. জাতীয়তা : বাংলাদেশি ৮. ধর্ম : ইসলাম ৯.শিক্ষাগত যোগ্যতা : [চিত্র] অতএব, উল্লিখিত তথ্যাদির আলোকে আমাকে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের সুযোগ দানের জন্য বিনীত প্রার্থনা করছি। নিবেদক মো. ছাইফুল ইসলাম দেওয়ান । সংযুক্তি : ১. ৩টি সার্টিফিকেট-এর (এস.এস.সি., এইচ.এস.সি. ও স্নাতক পাস) সত্যায়িত কপি । ২. পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি ৩. চারিত্রিক সনদপত্রের সত্যায়িত কপি [বি.দ্র. : প্রাথমিক বিদ্যালয়ের 'সহকারী শিক্ষক' পদের ক্ষেত্রে “মহাপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা 'ক” এই বরাবর লিখতে হবে]
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
কোনো মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিযুক্তি লাভের জন্য প্রয়োজনীয় তথ্য ও যোগ্যতা সন্নিবেশসহ একখানা আবেদনপত্র রচনা কর।
উত্তর
অতএব, উল্লিখিত তথ্যাদির আলোকে আমাকে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের সুযোগ দানের জন্য বিনীত প্রার্থনা করছি।
নিবেদক
মো. ছাইফুল ইসলাম দেওয়ান ।
সংযুক্তি :
১. ৩টি সার্টিফিকেট-এর (এস.এস.সি., এইচ.এস.সি. ও স্নাতক পাস) সত্যায়িত কপি ।
২. পাসপোর্ট সাইজের ৩ কপি সত্যায়িত ছবি
৩. চারিত্রিক সনদপত্রের সত্যায়িত কপি
[বি.দ্র. : প্রাথমিক বিদ্যালয়ের 'সহকারী শিক্ষক' পদের ক্ষেত্রে “মহাপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা 'ক” এই বরাবর লিখতে হবে]