সমাজকল্যাণ অধিদপ্তরে 'মাঠকর্মী' হিসেবে চাকুরির জন্য যোগ্যতার বিবরণ দিয়ে একটি আবেদনপত্র রচনা কর।
উত্তর: ২৯ জুন, ২০২৫ বরাবর মহাপরিচালক সমাজকল্যাণ অধিদপ্তরে ঢাকা । বিষয় : মাঠকর্মী পদে নিয়োগের জন্য আবেদন। জনাব সবিনয় নিবেদন এই যে, গত ১৭ই মে ২০২৫ দৈনিক ইত্তেফাক' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে সমাজকল্যাণ অধিদপ্তরের অধীনে মাঠকর্মী পদে কিছু লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আপনার সদয় বিবেচনার জন্য নিচে আমার জীবনবৃত্তান্ত তুলে ধরলাম। ১. নাম এমদাদুল হক ২. পিতার নাম : রিয়াজুল হক ৩. মাতার নাম : জমিলা খাতুন 8. বর্তমান ঠিকানা : ৫৬০ পেয়ারাবাগ, বড় মগবাজার, ঢাকা ৫. স্থায়ী ঠিকানা : ৫৬০ পেয়ারাবাগা, বড় মগবাজার, ঢাকা ৬. জন্ম তারিখ : ২৩শে মার্চ, ১৯৮৮ ৭. জাতীয়তা : বাংলাদেশি (জন্মসূত্রে) ৮. ধর্ম :ইসলাম (সুন্নি) ৯. শিক্ষাগত যোগ্যতা : পরীক্ষার নাম পাসের বছর প্রাপ্ত জিপিএ/সিজিপিএ বিভাগ/বিষয় বোর্ড/প্ৰতিষ্ঠান এসএসসি ২০০৩ ৫.০০ মানবিক বিভাগ ঢাকা বোর্ড এইচএসসি ২০০৫ ৪.৫০ মানবিক বিভাগ ঢাকা বোর্ড বিএ (স্নাতক) ২০০৯ ৩.২৫ বাংলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমএ (স্নাতকোত্তর) ২০১০ ৩.০০ বাংলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১০. অভিজ্ঞতা : ১ জানুয়ারি, ২০১১ থেকে আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছি। অতএব, উপর্যুক্ত তথ্যাবলির ভিত্তিতে অনুগ্রহপূর্বক আমাকে উক্ত পদে নিয়োগের জন্য বিবেচনা করলে কৃতজ্ঞ থাকব। নিবেদক- এমদাদুল হক ১. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ২. সকল সনদপত্রের অনুলিপি ৩. অভিজ্ঞতার সনদের অনুলিপি ৪. জাতীয় পরিচয় পত্রের অনুলিপি [এখানে পদের নামসহ আবেদনকারী ও পত্র প্রাপকের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে]
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
সমাজকল্যাণ অধিদপ্তরে 'মাঠকর্মী' হিসেবে চাকুরির জন্য যোগ্যতার বিবরণ …
Barisal · 2025
উত্তর
উত্তর