বেসরকারি কলেজের প্রভাষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র রচনা কর।
উত্তর: ২০. ০৩. ২০২৪ বরাবর অধ্যক্ষ ফুলবাড়ীয়া মহাবিদ্যালয় ফুলবাড়ীয়া, ময়মনসিংহ। বিষয়: প্রভাষক পদে নিয়োগের জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, গত ৬ মার্চ, ২০২৪ তারিখের 'দৈনিক ক' পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে বাংলা বিষয়ে একজন প্রভাষক নিয়োগ করা হবে। উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আপনার সদয় বিবেচনার জন্য নিচে আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলি পেশ করলাম- ১. নাম : মো. রেজাউল করিম শাহীন ২. পিতার নাম : মো. আব্দুল কাদের ফরাজী ৩. মাতার নাম : ফাতেমা খাতুন 8. স্থায়ী ঠিকানা: গ্রাম- জোরবাড়ীয়া, ডাকঘর- ফুলবাড়ীয়া, থানা- ফুলবাড়ীয়া, জেলা- ময়মনসিংহ। ৫. বর্তমান ঠিকানা: বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯। ৬. জন্ম তারিখ (এস.এস.সি সনদ অনুযায়ী): ১০. ০২. ১৯৮৮। ৭. ধর্ম : ইসলাম। ৮. জাতীয়তা : বাংলাদেশি। [চিত্র] ১০. অভিজ্ঞতা : গত ০৬. ০৪, ২০১২ তারিখ হতে লেকচার পাবলিকেশন্স লি.-এর বাংলা বিভাগে কর্মরত আছি এবং বর্তমানে উপব্যবস্থাপকের দায়িত্ব পালন করছি। অতএব, মহোদয়ের নিকট প্রার্থনা, উল্লিখিত তথ্যাবলির ভিত্তিতে ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আমার মেধা ও দক্ষতা যাচাইপূর্বক উক্ত পদে নিয়োগ প্রদান করলে আমার কর্মদক্ষতার দ্বারা আপনার সন্তুষ্টি বিধানে সচেষ্ট থাকব । নিবেদক- মো. রেজাউল করিম । সংযুক্তি : ১. শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি। ২. নাগরিকত্বের সনদপত্র । ৩. চারিত্রিক সনদপত্র । ৪. সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি ।
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
বেসরকারি কলেজের প্রভাষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র রচনা কর।
উত্তর
১০. অভিজ্ঞতা : গত ০৬. ০৪, ২০১২ তারিখ হতে লেকচার পাবলিকেশন্স লি.-এর বাংলা বিভাগে কর্মরত আছি এবং বর্তমানে উপব্যবস্থাপকের দায়িত্ব পালন করছি।
অতএব, মহোদয়ের নিকট প্রার্থনা, উল্লিখিত তথ্যাবলির ভিত্তিতে ও প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আমার মেধা ও দক্ষতা যাচাইপূর্বক উক্ত পদে নিয়োগ প্রদান করলে আমার কর্মদক্ষতার দ্বারা আপনার সন্তুষ্টি বিধানে সচেষ্ট থাকব ।
নিবেদক-
মো. রেজাউল করিম ।
সংযুক্তি :
১. শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত অনুলিপি। ২. নাগরিকত্বের সনদপত্র ।
৩. চারিত্রিক সনদপত্র ।
৪. সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি ।