ডেঙ্গু মশার প্রাদুর্ভাবের আশঙ্কা জানিয়ে নিয়মিত কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার জন্য অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র লেখ।
উত্তর: ০২ জুলাই ২০২৪ বরাবর অধ্যক্ষ দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর বিষয় : ডেঙ্গুজ্বর প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, আমরা আপনার কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবত গরমে অতিষ্ঠ জীবনযাপন পার করছি। গ্রীষ্মের এ সময় যোগ হয়েছে মশার অত্যাচার। মশার প্রকোপ এতই বেড়ে গিয়েছে যে, দিনের বেলায় মশা কামড়ে মানুষ জন আতঙ্কিত হয়ে পড়েছে। ইদানিং যোগ হয়েছে এডিস মশা নামক এক ধরনের ভয়ংকর মশা। এর আক্রমণে মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হচ্ছে। আমরা সম্প্রতি জানতে পেরেছি, সরকার এডিস মশা নিধনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এ ব্যবস্থার অংশ হিসেবে বিভিন্ন জায়গায় এডিস মশা নিধনের ব্যবস্থা সরবরাহ করা হচ্ছে। অতএব, কখগ সরকারি কলেজের আশেপাশে দ্রুত এডিস মশা নিধনের ঔষধ সরবরাহ করার অনুরোধ জানাচ্ছি। নিবেদক সকল কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে আফতাব আহমেদ
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
ডেঙ্গু মশার প্রাদুর্ভাবের আশঙ্কা জানিয়ে নিয়মিত কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার জন্য অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র লেখ।
উত্তর