কোনো কলেজের প্রভাষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখো ।
উত্তর: ৩ জুলাই ২০২৪ অধ্যক্ষ ঢাকা সিটি কলেজ, ঢাকা বিষয়: প্রভাষক পদে নিয়োগ লাভের জন্য আবেদন ৷ জনাব গত ২৮ জুন ২০২৪ তারিখে 'দৈনিক যুগান্তর' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম, আপনার কলেজে সমাজবিজ্ঞান বিষয়ে একজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমি আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপনার সদয় বিবেচনার জন্য উপস্থাপন করছি। ১. নাম : ফাতেমা ওয়ারা ২. পিতার নাম : ওয়াজেদ মল্লিক ৩. মায়ের নাম : রাবেয়া সুলতানা ৪. স্থায়ী ঠিকনা : গ্রাম: লক্ষ্মণপুর, ডাকঘর+ উপজেলা: পীরগঞ্জ, জেলা: ঠাকুরগাঁও। ৫. বর্তমান ঠিকানা : ঐ ৬. জন্মতারিখ : ৩০ ডিসেম্বর ১৯৯৯ ৭. জাতীয়তা : বাংলাদেশি (জন্মসূত্রে) ৮. ধর্ম : ইসলাম (সুন্নি) ৯. শিক্ষাগত যোগ্যতা [চিত্র] ১০. অভিজ্ঞতা : ১ জানুয়ারি ২০২২ থেকে এম. এ. হাসেম ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুরে প্রভাষক পদে কর্মরত আছি। অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, ওপরে বর্ণিত তথ্যাদি বিচার করে আমাকে উক্ত পদে নিয়োগদান করলে আপনার নিকট কৃতজ্ঞ থাকব । বিনীত ফাতেমা ওয়ারা সংযুক্তি : ১. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ২. সকল সনদপত্রের অনুলিপি ৩. অভিজ্ঞতার সনদের অনুলিপি ৪. জাতীয় পরিচয় পত্রের অনুলিপি * [এখানে পদের নামসহ আবেদনকারী ও পত্র প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে ।]
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
কোনো কলেজের প্রভাষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখো ।
উত্তর
১০. অভিজ্ঞতা : ১ জানুয়ারি ২০২২ থেকে এম. এ. হাসেম ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুরে প্রভাষক পদে কর্মরত আছি। অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, ওপরে বর্ণিত তথ্যাদি বিচার করে আমাকে উক্ত পদে নিয়োগদান করলে আপনার নিকট কৃতজ্ঞ থাকব ।
বিনীত
ফাতেমা ওয়ারা
সংযুক্তি : ১. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
২. সকল সনদপত্রের অনুলিপি
৩. অভিজ্ঞতার সনদের অনুলিপি
৪. জাতীয় পরিচয় পত্রের অনুলিপি
* [এখানে পদের নামসহ আবেদনকারী ও পত্র প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে ।]