ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
উত্তর: From: [email protected] To: [email protected] Cc: [গণিত] . Sub: ইন্টারনেটের সুফল ও কুফল বিষয় নিয়ে ছোট ভাইকে পত্র। প্রিয় নোমান, আমার স্নেহ ও ভালোবাসা নিও। আশা করি ভালো আছো। বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা, গবেষণা প্রতিটি ক্ষেত্রে ইন্টারনেট প্রয়োজন। ইন্টারনেট ভিত্তিক প্রতিটি কাজে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য তোমাকে ইন্টারনেটের সঠিক ব্যবহার জানতে হবে। যে কাজগুলো করতে আমাদের অধিক সময় লাগে তা ইন্টারনেটের মাধ্যমে দ্রুত সম্পন্ন করা যায়। ইন্টারনেটের সঠিক ব্যবহারের মাধ্যমে তুমি দেশে-বিদেশে পড়াশোনা সঠিক দিক নির্দেশনা সহজেই পাবে। ইন্টারনেটে সুফল এর পাশাপাশি কিছু কুফল রয়েছে। যেমন: পর্নোগ্রাফি, জুয়া খেলা, ব্ল্যাকমেল, ভাইরাস ছড়িয়ে দেওয়া ইত্যাদি বিষয় থেকে তোমাকে দূরে থাকতে হবে। ইন্টারনেটের ভালো-মন্দ বিষয়গুলো নির্ভর করবে তোমার ব্যবহারের উপর। আশা করি ভালো দিকগুলো তুমি সদরে গ্রহণ করবে। ভালো থেকো। তোমার বড় ভাই নাহিদ
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
উত্তর