অথবা, কোনো উচ্চ বিদ্যালয়ে 'সহকারী শিক্ষক' পদে চাকরির জন্য একটি আবেদনপত্র লেখো।
উত্তর: ২ জুলাই ২০২৪ অধ্যক্ষ বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বরিশাল বিষয়: সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য আবেদন। জনাব গত ২৮ এপ্রিল ২০২৪ তারিখে 'দৈনিক যুগান্তর' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম, আপনার অধীনে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে একজন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমি আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপনার সদয় বিবেচনার জন্য উপস্থাপন করছি। ১. নাম : ফাতেমা ওয়ারা ২. পিতার নাম : ওয়াজেদ মল্লিক ৩. মায়ের নাম : রাবেয়া সুলতানা ৪. স্থায়ী ঠিকনা : গ্রাম: লক্ষ্মণপুর, ডাকঘর+ উপজেলা: পীরগঞ্জ, জেলা: ঠাকুরগাঁও। ৫. বর্তমান ঠিকানা : গ্রাম: লক্ষ্মণপুর, ডাকঘর+ উপজেলা: পীরগঞ্জ, জেলা: ঠাকুরগাঁও। ৬. জন্মতারিখ : ৩০ সেপ্টেম্বর ১৯৯৯ ৭. জাতীয়তা : বাংলাদেশি (জন্মসূত্রে) ৮. ধর্ম : ইসলাম ৯. শিক্ষাগত যোগ্যতা : পরীক্ষার নাম বিভাগ/বিষয় প্রাপ্ত জিপিএ/সিজিপিএ পাশের বছর বোর্ড/ বিশ্ববিদ্যালয় এসএসসি বিজ্ঞান ৪.০০ (৫-এর মধ্যে) ২০১৪ দিনাজপুর বোর্ড এইচএসসি বিজ্ঞান ৪.৪০ (৫-এর মধ্যে) ২০১৬ দিনাজপুর বোর্ড বিএসএস (সম্মান) সমাজবিজ্ঞান ৩.১২ (৪-এর মধ্যে ২০২০ রাজশাহী বিশ্ববিদ্যালয় এমএসএস সমাজবিজ্ঞান ৩.২১ (৪-এর মধ্যে ২০২১ রাজশাহী বিশ্ববিদ্যালয় ১০. অভিজ্ঞতা ১ নভেম্বর ২০২২ থেকে এমএ রেজা ডিগ্রি কলেজ, ভেদরগঞ্জ, শরীয়তপুরে প্রভাষক পদে কর্মরত আছি। অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, ওপরে বর্ণিত তথ্যাদি বিচার করে আমাকে উক্ত পদে নিয়োগদান করলে কৃতজ্ঞ থাকব। বিনীত ফাতেমা ওয়ারা সংযুক্তি: ১. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ২. সকল সনদপত্রের অনুলিপি ৩. অভিজ্ঞতার সনদের অনুলিপি ৪. জাতীয় পরিচয় পত্রের অনুলিপি
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
অথবা, কোনো উচ্চ বিদ্যালয়ে 'সহকারী শিক্ষক' পদে চাকরির জন্য একটি আবেদনপত্র লেখো।
উত্তর