পরীক্ষায় ভালো ফলাফল করার উৎসাহ দিয়ে ছোট ভাইকে একটি ইমেইল লিখ।
উত্তর: From: [email protected] To: [email protected] Cc: [গণিত] Bcc: [গণিত] subject: পরীক্ষায় ভালো ফলাফলের জন্য উৎসাহ প্রদান। প্রিয় নোমান, তোমার চিঠি পেলাম, জানতে পারলাম তুমি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। কিন্তু তোমার অংক ও বিজ্ঞানের নম্বর দেখে খুব একটা খুশি হতে পারেনি। তুমি জানো, তোমাকে নিয়ে আমাদের অনেক আশা ভরসা। বাবার ইচ্ছে তোমাকে ইঞ্জিনিয়ারিং পড়াবেন। তাই তোমাকে অংক ও বিজ্ঞান এ দুটি বিষয়ে ভালোভাবে জানতে হবে। প্রয়োজন হলে এ দুটি বিষয়ের জন্য কোন গৃহ শিক্ষকের শরণাপন্ন হতে পারো। এখন থেকেই পাঠে মনোযোগী হও। পাঠ্যপুস্তকের সাথে সাথে ধর্মীয় ও উপদেশমূলক বই পড়া প্রয়োজন। তাহলে বিশ্বের কোথায় কি হচ্ছে তা জানতে পারবে। শুধু পুথি পুস্তকের কিট হয়ে থাকলে চলবে না। তুমি জানো, স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই স্বাস্থ্যবিধি মেনে চলে শরীর ঠিক রাখার দিকে নজর রাখতে হবে। আর পরীক্ষায় ভালো ফলাফল এর জন্য মন সতেজ রাখা জরুরী। আব্বা ও আমাকে আমার সালাম দিও। ইতি তোমার ভাই নাঈম
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
পরীক্ষায় ভালো ফলাফল করার উৎসাহ দিয়ে ছোট ভাইকে একটি ইমেইল লিখ।
উত্তর