অথবা, শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সাহায্য চেয়ে তোমার কলেজের অদক্ষের নিকট একটি আবেদন লেখ।
উত্তর: ২ ফেব্রুয়ারি ২০২২ অধ্যক্ষ এবিসি কলেজ, ঢাকা বিষয়: শিক্ষা সফরে অনুমতি ও আর্থিক সহায়তার জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে, আমরা দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী। প্রতিবারই একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের দেশের গুরুত্বপূর্ণ নিদর্শনপূর্ণ স্থানগুলোতে নিয়ে যাওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যজনক যে, বিগত প্রায় দু বছরে এককভাবে তার সম্ভব হয়নি। অন্য কোন বিভাগের সাথেও শিক্ষা সফরে আমাদের অন্তর্ভুক্ত করা হয়নি। এবার মানবিক বিভাগ থেকে পৃথকভাবে আমরা কক্সবাজার ও সেন্টমার্টিনে যেতে আগ্রহ। বিশেষ করে "ভূগোল" বিষয়ের জন্য এ সফরটি গুরুত্বপূর্ণ। ভূগোল ও বাংলা বিভাগের প্রিয় চার জন শিক্ষক আমাদের সাথে যেতে সম্মতি দিয়েছেন। উল্লেখ্য, শিক্ষা সফরে অর্ধেক ব্যয় বহন করতে আমরা রাজি আছি। অতএব, মহাদের কাছে প্রার্থনা, আমাদেরকে শিক্ষা সফরে অনুমতি সহ অর্ধেক খরচ কলেজ থেকে বহন করার সদয় সম্মতি দিলে আমরা একান্ত কৃতজ্ঞ থাকবো। বিনীত নিবেদক আপনার একান্ত অনুগত আসিফ দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীদের পক্ষে।
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
অথবা, শিক্ষা সফরে যাওয়ার অনুমতি ও আর্থিক সাহায্য চেয়ে তোমার কলেজের অদক্ষের নিকট একটি আবেদন লেখ।
উত্তর