শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
উত্তর: From: [email protected] To: [email protected] Cc: [গণিত] Bcc: [গণিত] subject: সফরে যাওয়ার গুরুত্ব ও চাঁদার হার। sent: 5th February 2023,11:30AM প্রিয় নোমান শিক্ষাজীবনের শিক্ষা সফরের গুরুত্ব অপরিসীম। ক্লাসের নিয়মিত পাঠে বিষয়ভিত্তিক জানাশোনা কে পরিপূর্ণতা দিতে শিক্ষা সফর অত্যাবশক। শিক্ষা সফর আয়োজনে, যাতায়াতে, আস্পরিক ভাব বিনিময় এবং অভিজ্ঞতা অর্জনের রয়েছে হাতে কলমে শিক্ষার সুযোগ। এর মাধ্যমে পারস্পরিক যোগাযোগ ও সমঝোতা যেমন বৃদ্ধি পায়, তেমনি পাঠানো ছিল নে তাৎপর্যপূর্ণ উৎকর্ষ সাধিত হয়। এর ফল হয় ভালো এবং সবাই উপকৃত হয়। তাছাড়া প্রাকৃতিক পরিবেশ, দর্শনীয় স্থানের উল্লেখযোগ্য কীর্তি ও নিদর্শন শিক্ষার্থীদের মনে নতুন চিন্তা ও অকৃত্রিম আনন্দের সূচনা করে। এসব বিষয়ে সামনে রেখেই এ বছর শিক্ষা সফরের স্থান নির্ধারণ করা হয়েছে মহাস্থানগরে।বাঙালির প্রাচীন সভ্যতার নিদর্শনসংঘের সঙ্গে পরিচিত হওয়া এবং এলাকার মানুষের সঙ্গে মিশে এক স্থান সম্পর্কে জানার সুযোগ পাবো আমরা। তিন দিনের এ সফরে শিক্ষার্থী, শিক্ষক ও একজন প্রত্নতাত্ত্বিক বিশেষজ্ঞ থাকবেন। চাঁদা নির্ধারণ করা হয়েছে ১৫০০ টাকা। আশা করি তুমি পূর্ণ প্রস্তুতি নিয়ে আগামী ১ মার্চ সকাল সাতটায় কলেজ গেটে উপস্থিত থাকবে। ভালো থেকো। তোমার বন্ধু নাফিস
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
শিক্ষা সফরে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
উত্তর