অথবা, প্রতিবেদন লিখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন।
উত্তর: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : জনগণের নাভিশ্বাস *নিজস্ব প্রতিবেদক, ঢাকা :*সম্প্রীতি যে বিষয়টি আমাদের জীবন ধারণের ক্ষেত্রে বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে তা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। অস্বাভাবিক ও আকস্মিক মূল্য বৃদ্ধির ফলে জনসাধারণের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। ফলে দৈনন্দিন জীবনে নেমে এসেছে অপ্রত্যাশিত দুর্ভোগ। এর নেপথ্যের কারণ অনুসন্ধান করেছেন অর্থবিদগণ। এর নৈপথের কারণ অনুসন্ধান করেছেন অর্থবিদগন।বিশেষজ্ঞের মতে, এ আকস্মিক মূল্য বৃদ্ধির কারণ একাধিক। প্রথমত, মুনাফা লোভী মজুদরা প্রায়ই অধিক মুনাফা অর্জনের মানসিকতায় দ্রব্যের মূল্য বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত,বহির্বিশ্বে খাদ্যদ্রব্যের সংকট ও মূলের ঊর্ধ্বগতি। তৃতীয়ত, সরকারি কর্মকর্তা -কর্মচারীদের বেতন -ভাতা বৃদ্ধি। দেশের একটি ক্ষুদ্র অংশ বাড়তি বেতন-ভাতা ঘোষণা পেলেও অসুবিধা দায়ভার বহন করছে সমাজের বৃহত্তর অংশ।লক্ষণীয় ব্যাপার এই যে, সরকার কর্তৃক বেতন ভাতা ঘোষণার পরক্ষণে অজ্ঞাত কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পেতে থাকে। নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের দাম কয়েক বছর ধরে বেড়েছে কয়েক গুণ।জীবন ধারণের জন্য সর্বপ্রথম যেটি প্রয়োজন সেই খাদ্যদ্রব্যের অধিকাংশ মূল্য এখন আকাশচুম্বী। ন্যায় সঙ্গত ও নির্ধারিত মূল্য বলতে এখন কিছুই নেই। দফায় দফার দাম বাড়লেও রোজগার বাড়ছে না সেই মাত্রায়। ফলের সীমিত আয়ের সংসার সামাল দিতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। সেইসাথে দফাই দফায় গ্যাস, পানি ও বিদ্যুৎ মূল্য বৃদ্ধিতে জনজীবন হয়ে পড়েছে অসহায়। বাজার গবেষক অর্থনীতিবিদ আকমল হোসেন বলেন, " মুলুবৃদ্ধি এ দেশের এটাই প্রথম, তা নয়। এটি একটি অনিবার্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর অন্যান্য দেশে মূল্য বৃদ্ধি জনিত এমন নাজুক পরিস্থিতি সৃষ্টির ঘটনা বিরল। অন্য দেশে এমনটি ঘটলে বিক্ষোভ দানা বাঁধে, সরকারকে জবাবদিহিতা করতে হয়। ' খোঁজ নিয়ে জানা যায়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার বাজার মনিটরিং, কৃষি পণ্যে ভর্তুকি দেওয়া ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করেছে। কিন্তু এসব পদক্ষেপ যথেষ্ট না হওয়ায় দ্রব্যমূল্যে পাগলা ঘোড়া লাগাম টানা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়লেও দুর্নীতিবাজ কর্মচারী ও মুনাফা খোর ব্যবসায়ীদের পোয়াবারো। এছাড়া আন্তর্জাতিক বাজারে আমাদের টাকার অব মূল্যায়ন হচ্ছে বারবার। আমাদের উৎপাদিত পন্য বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকতে পারছে না।এসব ঘটনায় কেউ কেউ রাজনৈতিক, অর্থনৈতিক ফায়দা লুটে নিচ্ছে।দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে এমন অমানবিক সমস্যার পীড়িত করে যারা নিজেদের সুখ-সম্পদ আহরণের চেষ্টায় মত্ত,তাদেরকে দেশ ও জাতির শত্রু বলে অভিহিত করেছে সাধারণত জনগন।এসব অসৎ ও দুর্নীতিবাজ লোকেদের উৎখাত এখন সময়ের দাবি।
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
অথবা, প্রতিবেদন লিখন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের জন্য প্রতিবেদন।
উত্তর