কোভিড ১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত তোমার এলাকার জনগণের জন্য জেলা প্রশাসকের নিকট আবেদন কর।
উত্তর: ০৯ নভেম্বর, ২০২২ বরাবর, জেলা প্রশাসক সিলেট। বিষয় : জরুরি সাহায্যের আবেদন। মহোদয়, যথাবিহিত সম্মানপ–র্বক আপনাকে জানাচ্ছি যে, আমরা যশোর জেলার বাঘারপাড়া থানার অধিবাসীরা ভীষণ দুর্দশার মধ্যে কালাতিপাত করছি। ক দিনের ব্যবধানেই রেকর্ড মৃত্যু দেখল যশোরের বাঘারপাড়া উপজেলা। যশোরে বাঘারপাড়া উপজেলায় করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। 'রোববার ৫৭২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরও ১৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৪ শতাংশ।' এর আগে শনিবার এ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে ৯ জন ও উপসর্গ নিয়ে ৬ জনসহ মোট ১৫ জন মারা গেছেন। এদিকে বাঘারপাড়া উপজেলা ৫০ শয্যা জেনারেল হাসপাতালে বেড়েছে করোনা আক্রান্ত ও উপসর্গের রোগীর চাপ। হাসপাতালে বর্তমানে ৫০টি শয্যার বিপরীতে রোগী ভর্তি রয়েছেন ২১৬ জন। এ পর্যন্ত উপজেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৬৯ । মোট শনাক্ত হয়েছেন ১৩ হাজার ২৩২ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৬৯ জন। সমস্ত উপজেলাটি এক ভ‚তুড়ে গ্রামে পরিণত হয়েছে। সর্বত্র মানুষের আর্তনাদ বিরাজ করছে। এ উপজেলার মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছে না। বেশির ভাগ লোকের ঘরে খাবার নেই। এই খবর বিভিন্ন পত্রিকায় ছাপা হলেও এখন পর্যন্ত সাহায্যের হাত নিয়ে কেউ এগিয়ে আসেনি। এখন পর্যন্ত খোলা হয়নি কোনো আশ্রয় শিবির। এলাকায় খাদ্য ও পানীয় জলের অভাব খুবই তীব্র। এ অবস্থায় সরকারি সাহায্য অত্যন্ত জরুরি। অতএব, মহোদয়ের কাছে বিশেষ প্রার্থনা, বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে জরুরি ভিত্তিতে সাহায্য পাঠিয়ে আমাদেরকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করুন। বিনীত বাঘারপাড়া উপজেলার অসহায় জনগণের পক্ষে 'লিটন মোস্তাফিজ' বাঘারপাড়া, যশোর।
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
কোভিড ১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত তোমার এলাকার জনগণের জন্য জেলা প্রশাসকের নিকট আবেদন কর।
উত্তর