তোমার বোনের বিয়েতে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
উত্তর: From: Habiba @ gmail.com To: [email protected]. Cc: [গণিত] Bcc: [গণিত] Sub: বোনের বিয়েতে বন্ধুকে নিমন্ত্রণ। প্রিয় ফারজানা, আগামী ১৮ এপ্রিল ২০২৩ সোমবার আমার বড় বোনের বিয়ে। এ বিষয়ে উপস্থিত থেকে বর কনেকে দোয়া করার জন্য তোমার বাড়ির সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার বড় আপাকে তোমার মনে আছে নিশ্চয়ই। এসএসসি পরীক্ষার সময় তোমার গাল টিপে মাথায় হাত বুলিয়ে যিনি আদর ও দোয়া করেছিলেন,সেই আপারি বিয়ে। আপা নিজে তোমার কথা বলেছেন। তুমি দুদিন আগে আমাদের বাসায় চলে আসবে। অনেক কাজ আছে যেগুলো তোমাকে সঙ্গে নিয়েই করতে হবে।তুমি থাকলে অনেক মজা হবে, অনেক আনন্দ করা যাবে।আপার বর সদ্য চাকরি পাওয়া একজন ইঞ্জিনিয়ার। তার সঙ্গেও খাতির জমাতে হবে। এই কাজটা তুমি খুব ভালো পারো। কাজেই তোমার উপস্থিতি অত্যাবশ্যক। ভালো থেকো। তোমার বন্ধু, হাবিবা
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
তোমার বোনের বিয়েতে আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
উত্তর