কোন কলেজে " প্রভাষক "পদে নিয়োগ লাভের জন্য একটা আবেদন পত্র লিখ।
উত্তর: ৩ মে ২০২২ বরাবর অধ্যক্ষ ঢাকা সিটি কলেজ, ঢাকা। বিষয় :প্রভাষক পদে নিয়োগ লাভের জন্য আবেদন। জনাব, গত ২৮ এপ্রিল ২০২২ তারিখে ' দৈনিক যুগান্তর ' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম, আপনার কলেজে একজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। উক্ত পদের জন্য একজন প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনে জিনিস বিবেচনা রাখার জন্য উপস্থাপন করছি। ১. নাম : ফাতেমা ওয়ারা ২. পিতার নাম : ওয়াজেদ মল্লিক ৩. মাতার নাম : রাবেয়া খাতুন ৪. স্থায়ী ঠিকানা : গ্রাম :যাদবপুর, পো :যাদবপুর, থানা :শর্শা,জেলা :যশোর ৫. বর্তমান ঠিকানা : ঐ ৬. জন্ম তারিখ : ১২ মে ১৯৯২ ৭. জাতীয়তা : বাংলাদেশী ৮. ধর্ম : ইসলাম ৯. বৈবাহিক অবস্থা : অবিবাহিত ১০. শিক্ষাগত যোগ্যতা : পরীক্ষার নাম পাশের বছর বোর্ড/বিশ্ববিদ্যালয় গ্রেড/শ্রেণী এসএসসি 2009 যশোর বোর্ড 3.50 এইচএসসি 2011 যশোর বোর্ড 3.50 বিএ (পাস) 2015 জাতীয় বিশ্ববিদ্যালয় 2.75 ১১.অভিজ্ঞতা : এম এ ডিগ্রী কলেজ এর প্রভাষক হিসেবে হিসেবে ২বছর যাবত একটি বেসরকারি প্রতিষ্ঠান কর্মরত। অতএব, মহোদয়ের নিকট আমার বিনীত প্রার্থনা, উল্লিখিত তথ্যাদের বিচার করে আমাকে উক্ত পদে নিয়োগ দানে গঠিত করবেন। বিনীত ফাতেমা ওয়ারা সংযুক্তি ১. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি ২. চারিত্রিক সনদপত্র ৩. অভিজ্ঞতার সনদপত্র ৪. জাতীয় পরিচয় পত্র ৫. দুই কপি সত্যায়িত ছবি।
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
কোন কলেজে " প্রভাষক "পদে নিয়োগ লাভের জন্য একটা আবেদন পত্র লিখ।
উত্তর