তোমার বোনের বিয়েতে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ই-মেইল প্রেরণ করো৷
উত্তর: New Message To: [email protected] Cc: Всс: Subject: বোনের বিয়েতে নিমন্ত্রণ প্রসঙ্গে। Text: প্রিয় শাদাত কেমন আছ? অনেক দিন হলো তোমার খবর জানি না। আমি ভালো আছি। তুমি জেনে আনন্দিত হবে যে, আমার বোন নীলার আগামী ৮ নভেম্বর ২০২৪, রোজ শুক্রবার শুভবিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তুমি আরও খুশি হবে যে, পাত্র কম্পিউটার ইঞ্জিনিয়ার। তোমার মতো পাত্রও জার্মানির মিউনিখে বসবাস করে। বিয়ের সব আয়োজন আমাকেই করতে হচ্ছে। তুমি অবশ্যই আসবে। তুমি এলে খুব মজা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। পারভেজ
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
তোমার বোনের বিয়েতে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ই-মেইল প্রেরণ করো৷
উত্তর