অথবা, তোমার এলাকার স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা সম্পর্কিত একটি প্রতিবেদন রচনা কর.
উত্তর: ১৪ ই নভেম্বর ২০২২ সম্পাদক দৈনিক ইত্তেফাক কাওরানবাজার, ঢাকা বিষয় :সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচলিত সংবাদপত্রের চিঠিপত্র বিভাগে ' স্বাস্থ্য কেন্দ্রের সংস্কার চাই 'শিরোনামে লিখিত পত্রটি প্রকাশের অনুরোধ জানাচ্ছি। ফারিক হাসান দৌলতপুর, ঠাকুরগাঁও স্বাস্থ্য কেন্দ্রের সংস্কার চাই দৌলতপুর স্বাস্থ্য কেন্দ্রটি হাজার ও সমস্যায় জর্জরিত। অথচ এই এলাকায় বিপুল সংখ্যক মানুষের চিকিৎসার জন্য এটাই একমাত্র চিকিৎসা কেন্দ্র। প্রতিবছর এই স্বাস্থ্যকেন্দ্রে গ্রাম এলাকায় প্রায় ৫০০০০ দরিদ্র মানুষ চিকিৎসা নেয়। প্রতিদিন ভোর থেকেই বহির্ভাগে লাইন লেগে থাকে। স্বাস্থ্য কেন্দ্রটিতে দৈনিক ৪০ থেকে ৪৫ জন রোগী ভর্তি হয়। বহিরবিভাগে রোগীদের অভিযোগ, সারাদিন প্রতীক্ষার পড় ওতারা চিকিৎসা পায় না। স্বাস্থ্য কেন্দ্রটি স্যার জমিনে দেখতে গিয়ে সেখানে অনেক সমস্যা চোখে পড়েছে। করিডোরসহ বিভিন্ন স্থানে কফ থুতু ও পানের পিকের দাগ লেগে রয়েছে। সর্বত্রই অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশ। হাসপাতাল জুড়েই তীব্র পানির সংকট। টয়লেট গুলো নিয়মিত পরিষ্কার অভাবে ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। স্বাস্থ্যকেন্দ্র ইমারজেন্সি বিভাগে প্রয়োজনীয় ওষুধপত্র ও চিকিৎসা সামগ্রী ব্যবস্থা না থাকায় সেটি একদম অচল হয়ে পড়েছে। এছাড়াও স্বাস্থ্য কেন্দ্রটিতে আধুনিক যন্ত্রপাতির অভাব। একটি অ্যাম্বুলেন্স ছিল তাও দীর্ঘদিন ধরে অকেজ হয়ে পড়েছে। স্বাস্থ্য কেন্দ্রের নার্স ও কর্মচারীদের আবাসিক সুবিধা নেই। এখানে মেডিসিন, সার্জারি, গাইনি ইত্যাদি বিভাগ রয়েছে। কিন্তু এক্সট্রা বিভাগের ব্যবস্থা নেই। দুটি এক্সরে মেশিনের মধ্যে একটি দীর্ঘদিন ধরেই অকেজো। স্বাস্থ্যকেন্দ্র্রীয় মাত্র আটজন ডাক্তার রয়েছে। এত অল্প ডাক্তারের পক্ষে সকল রহি কে চিকিৎসা সেবা দেওয়া বেশ কষ্টকর। বিশেষ করে যেদিন রোগীর যথাযথ স্বাস্থ্য সেবা পায় না। এমতাবস্থায় উপযুক্ত সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা অতীব জরুরী। ফারিক হাসান দৌলতপুর, ঠাকুরগাঁও
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
অথবা, তোমার এলাকার স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা সম্পর্কিত একটি প্রতিবেদন রচনা কর.
উত্তর