অথবা, তোমার কলেজে স্বাধীনতা দিবস আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কর।
উত্তর: ২৭ মার্চ ২০২১ বরাবর অধ্যক্ষ রাজশাহী কলেজ বিষয় :রাজশাহী কলেজের মহান স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে প্রতিবেদন। সূত্র :রা. ক.২০/২১ জনাব, রাজশাহী কলেজে উদযাপিত স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন তৈরির জন্য আদিষ্ট হয়ে নিচের প্রতিবেদনটি উপস্থাপন করছি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবেদন বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ১৯৭১ সালের ২৬ শে মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের মুক্তি কামিনী গণমানুষের প্রাণের দাবি স্বাধীনতা ঘোষণা করেন। বাঙালি জাতি তার নির্দেশে উদ্বুদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ে সশস্ত্র মুক্তি সংগ্রামে। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর অর্জন করে চূড়ান্ত বিজয়। তাই বাঙালির জাতির জীবনে 26 শে মার্চ ও ১৬ ডিসেম্বর গুরুত্ব অপরিসীম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গত 26 মার্চ ২০২১ থেকে ১৬ ডিসেম্বর ২০২১ তারিখ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের ঘোষণা দেন। তারিখ ধারাবাহিকতায় আমাদের কলেজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে উৎসব পালিত হয়। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ কলেজ সফরে আসেন।স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র প্রদর্শন, শিশুদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন, কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার আলোকসজ্জা ও আলোচনা অনুষ্ঠান আয়োজন হয়। এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদেশের তরুণ সমাজের কাছে মুক্তিযুদ্ধের গৌরব তুলে ধরা এবং তাদের মুক্তিযুদ্ধ চেতনায় উদ্ভূত ও দেশপ্রেমে বলিয়ান করে সোনার বাংলাদেশ নির্মাণের মাধ্যমে বিশ্বে বাংলাদেশের অবস্থান আরো সুসংহত করায় এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
অথবা, তোমার কলেজে স্বাধীনতা দিবস আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কর।
উত্তর