কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ' অফিসার পদে ' নিয়োগের জন্য একটি আবেদন পত্র রচনা কর।
উত্তর: ৮ মে, ২০২২ বরাবর ব্যবস্থাপনা পরিচালক নাসির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড মতিঝিল বাণিজ্য এলাকা ঢাকা -১০০০ বিষয় :অফিসার পদে নিয়োগের জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে, গত ১ মে ২০২২ 'দৈনিক যুগান্তর 'পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম আপনার প্রতিষ্ঠানে 'অফিসার 'পদের দুর্যোগ লোক নিয়োগ করা হবে। উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার জীবন বৃত্তান্ত আপনার সদর বিবেচনার জন্য তুলে ধরলাম। ১. নাম :মেহেদি হাসান ২. পিতার নাম :জুবায়ের হাসান। ৩. মাতার নাম :রহিমা খাতুন ৪. স্থায়ী ঠিকানা :গ্রাম :যাদবপুর, পো :যাদবপুর, থানা :শর্শা,জেলা :যশোর ৫. বর্তমান ঠিকানা :৪৭৭,বড় মগবাজার, ঢাকা। ৬. জন্ম তারিখ :১২ মে ১৯৯২ ৭. জাতীয়তা :বাংলাদেশী ৮. ধর্ম :ইসলাম ৯. বৈবাহিক অবস্থা:অবিবাহিত ১০. শিক্ষাগত যোগ্যতা : পরীক্ষার নাম পাশের বছর বোর্ড/বিশ্ববিদ্যালয় গ্রেড/শ্রেণী এসএসসি 2009 যশোর বোর্ড 3.50 এইচএসসি 2011 যশোর বোর্ড 3.50 বিএ (পাস) 2015 জাতীয় বিশ্ববিদ্যালয় 2.75 ১১.অভিজ্ঞতা :অফিস সহকারী হিসেবে ১ বছর যাবত একটি বেসরকারি প্রতিষ্ঠান কর্মরত। অতএব,মহোদয়ের নিকট আমার বিনীত প্রার্থনা, উল্লিখিত তথ্যাদের বিচার করে আমাকে উক্ত পদে নিয়োগ দানে গঠিত করবেন। বিনীত মেহেদি হাসান সংযুক্তি ১. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি ২. চারিত্রিক সনদপত্র ৩. অভিজ্ঞতার সনদপত্র ৪. জাতীয় পরিচয় পত্র ৫. দুই কপি সত্যায়িত ছবি।
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
কোন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ' অফিসার পদে ' নিয়োগের জন্য একটি আবেদন পত্র রচনা কর।
উত্তর