অথবা, তোমার কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের ওপর একটি প্রতিবেদন রচনা কর ।
উত্তর: বরাবর অধ্যক্ষ কে.বি কলেজ লালমনিরহাট, আদিমতলি বিষয় :স্বাধীনতা দিবস উদযাপনের উপলক্ষে প্রতিবেদন। জনাব, সম্প্রীতি কে.বি কলেজে ৫২ তম স্বাধীনতা দিবস উদযাপন সম্পর্কে আদিষ্ট হয়ে নিম্নলিখিত প্রতিবেদনটি উপস্থাপন করছি। কে. বি কলেজের স্বাধীনতা দিবস উদযাপিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গত 26 মার্চ ২০২৩ কলেজের দিন ব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, মিলাদ মাহফিল, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, স্বরচিত কবিতা পাঠের আসর, সংগীত অনুষ্ঠান,বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলা ও রচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। কলেজের অধ্যক্ষ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ভাষাবিদ। প্রধান অতিথি ভাষনে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় মুক্তিযুদ্ধ। ৯ মাস যুদ্ধের ফসল আজকের বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরব নিয়ে আমাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে হবে। ভৌগলিক স্বাধীনতা এলেও আমাদের জাতীয় জীবনে অর্থনৈতিক মুক্তি আজও মেলেনি। অথচ অর্থনৈতিক মুক্তি ছাড়া দেশের মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব নয়। বিশেষ অতিথি ভাষণের জেলা প্রশাসক বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যদি আমরা রক্ষা করতে পারি তাহলে স্বাধীনতা দিবস উদযাপিত অর্থবহ হবে। বিজয়ের গৌরবে অনুপ্রাণিত হয়ে আমাদের দেশ ও জাতি গঠনে কাজ করে যেতে হবে। সবশেষে খেলাধুলা রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং এদের পুরস্কার দেওয়া হয়। নিবেদক আরাফাত হোসেন আহবায়ক স্বাধীনতা দিবস উদযাপন কমিটি, কে.বি কলেজ
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
অথবা, তোমার কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের ওপর একটি প্রতিবেদন রচনা কর ।
উত্তর