শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের কাছে আবেদন পত্র।
উত্তর: ৮ ফেব্রুয়ারি ২০২২ বরাবর অধ্যক্ষ মডেল স্কুল এন্ড কলেজ বগুড়া বিষয় : শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রদানের জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। আমরা এবার ঠিক করেছি পাট সহায়ক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষা সফরে হীমছড়িতে যাব। সেখানকার সমুদ্রের তীরে দাঁড়িয়ে সূর্যোদয়ের দৃশ্য দেখার পাশাপাশি চারদিকের পাহাড়, ঝরনা এসব দেখার আনন্দ উপভোগ করতে পারব। শিক্ষা সফরে আমরা তিন দিন থাকবো বলে ঠিক করেছি। আর এ তিন দিনে আমাদের প্রায় ১ লক্ষ টাকা খরচ হবে। আমাদের পক্ষে এত টাকা বহন করা সম্ভব নয়। তাই আমরা আপনার সাহায্য ও সহযোগিতা কামনা করছি। আপনার অনুমতি পেলে এ টাকার অর্ধেক নিজেরা চাঁদার মাধ্যমে সংগ্রহ করবো। অতএব, বিনীত প্রার্থনা আপনি বাকি টাকা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের শিক্ষা সফরে যাবার অনুমতি দিলে আমরা আপনার নিকট কৃতজ্ঞ থাকবো। নিবেদক একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ মডেল স্কুল এন্ড কলেজ, বগুড়া।
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের কাছে আবেদন পত্র।
উত্তর