স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে ই- মেইল প্রেরণ করো।
উত্তর: From: [email protected] To: [email protected] CC: Subject: স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ Text: প্রিয় নাসরিন, আশা করি ভালো আছ। আমিও ভালো আছি। তুমি তো জানো, প্রতিবছর আমাদের কলেজে জাঁকজমকপূর্ণভাবে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। এবারও এর ব্যতিক্রম হবে না। ২৬ শে মার্চ সকাল নয়টায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে এ অনুষ্ঠান। সাড়ে ন'টা থেকে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। বিকেলের অধিবেশনে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আমি যন্ত্রসংগীতে অংশগ্রহণ করছি বরাবরের মতোই। আমাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। তুমি এলে আমার খুব ভালো লাগবে। সাক্ষাতে কথা হবে। মিনু
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে ই- মেইল প্রেরণ করো।
উত্তর