শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একখানা আবেদনপত্র লেখো।
উত্তর: ১৮ই মে, ২০১৯ বরাবর অধ্যক্ষ জাজিরা ডিগ্রি কলেজ, শরীয়তপুর। বিষয় : শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রসঙ্গে আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে, আমরা একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা আসন্ন গ্রীষ্মের ছুটি শিক্ষাসফরের মধ্য দিয়ে কাটাব বলে সিদ্ধান্ত নিয়েছি। এগারসিন্ধু এলাকাকে শিক্ষাসফরের স্থান নির্বাচন করেছি। বাংলার বারোভূঁইয়াদের অন্যতম বীরযোদ্ধা ঈশা খাঁর স্মৃতিবিজড়িত এগারসিন্ধু সফর করে আমরা ঈশা খাঁর আমলের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান অর্জন করতে চাই। এ সফরের স্থায়িত্ব হবে চার দিন। আমরা চাঁদা উত্তোলনের মাধ্যমে কিছু টাকা জোগাড় করেছি। অবশিষ্ট টাকা কলেজ ফান্ড থেকে পেলে আমাদের শিক্ষাসফর সফল হবে। আমরা আমাদের প্রত্যেকের অভিভাবকের অনুমতি নিয়েই এ শিক্ষাসফর শুরু করব। আপনার অনুমতি পেলেই আমরা সফরের একটি সুবিধাজনক তারিখ নির্ধারণ করতে পারি। অতএব, শিক্ষাসফরের অনুমতি দান ও আর্থিক সহযোগিতার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ করছি। নিবেদক- মাহফুজ শাকুরী সাধারণ সম্পাদক কলেজ ছাত্র সংসদ জাজিরা ডিগ্রি কলেজ, শরীয়তপুর।
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
শিক্ষা সফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একখানা আবেদনপত্র লেখো।
উত্তর