কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে নিয়োগলাভের জন্য একটি আবেদনপত্র রচনা করো।
উত্তর: ৮ই মে, ২০১৯ বরাবর ব্যবস্থাপনা পরিচালক প্রাণ-আরএফএল কোম্পানি লি. বাড্ডা, ঢাকা ১২১২ বিষয়: অফিসার পদে নিয়োগের জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে, গত ৪ঠা মে ২০১৯ 'দৈনিক ইত্তেফাক' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানে অফিসার পদে লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপনার বিবেচনার জন্য আবেদনপত্রের সাথে উপস্থাপন করছি। ১. নাম : হাসান মাহমুদ ২. পিতার নাম : মো. ইকবাল হাসান ৩. মাতার নাম : আয়েশা আক্তার ৪. বর্তমান ঠিকানা : ২৪/৪ এ, আজিমপুর, ঢাকা ৫. স্থায়ী ঠিকানা : গ্রাম: ধারাবারিষা; ডাকঘর: ধারাবারিষা; থানা : গুরুদাশপুর; জেলা : নাটোর ৬. জন্ম তারিখ : ৯ই জানুয়ারি, ১৯৮৯ ৭. জাতীয়তা : বাংলাদেশি (জন্মসূত্রে) ৮. ধৰ্ম : ইসলাম (সুন্নি) ৯. বৈবাহিক অবস্থা : অবিবাহিত ১০. শিক্ষাগত যোগ্যতা : পরীক্ষার নাম বিভাগ/ বিষয় প্রাপ্ত জিপিএ পাসের বছর বোর্ড/বিশ্ববিদ্যালয় এসএসসি বিজ্ঞান ৪.৪০ ২০০৪ রাজশাহী বোর্ড এইচএসসি বিজ্ঞান ৪.২০ ২০০৬ রাজশাহী বোর্ড বিএ (অনার্স) রাষ্ট্রবিজ্ঞান ৩.২০ ২০১১ রাজশাহী বিশ্ববিদ্যালয় এমএ রাষ্ট্রবিজ্ঞান ৩.৩৫ ২০১২ রাজশাহী বিশ্ববিদ্যালয় ১১. অভিজ্ঞতা : জুনিয়র অফিসার হিসেবে দুই বছর কাজের অভিজ্ঞতা। অতএব, বিনীত প্রার্থনা উল্লিখিত তথ্যের ভিত্তিতে আমাকে আপনার প্রতিষ্ঠানে অফিসার পদে নিয়োগ প্রদানের জন্য বিবেচনা করলে কৃতজ্ঞ থাকব। নিবেদক হাসান মাহমুদ সংযুক্তি: ১. শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের অনুলিপি। ২. নাগরিকত্বের সনদের অনুলিপি। ৩. অভিজ্ঞতার সনদের অনুলিপি। ৪. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি। [এখানে পদের নামসহ আবেদনকারী ও পত্র প্রাপকের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।]
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে অফিসার পদে নিয়োগলাভের জন্য একটি আবেদনপত্র রচনা করো।
উত্তর