রাস্তা সংস্কারের আবশ্যকতা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র রচনা কর।
উত্তর: ৩০শে এপ্রিল, ২০১৯ বরাবর সম্পাদক দৈনিক ইত্তেফাক খাঁ বাড়ি, বাগিচাগাঁও, কুমিল্লা-৩৫০০ বিষয়: সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত 'দৈনিক ইত্তেফাক' পত্রিকায় সংযুক্ত পত্রটি প্রকাশ করলে কৃতজ্ঞ থাকব। বিনীত নিবেদক তাজবীদ হক কুমিল্লা মুরাদনগর-ইলিয়টগঞ্জ রাস্তার সংস্কার চাই কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানা থেকে ইলিয়টগঞ্জ পর্যন্ত একটি রাস্তা রয়েছে। এ রাস্তা দিয়ে প্রতিদিন অগণিত লোক যাতায়ত করে। প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ছাত্র-শিক্ষক, পান্তিক বাজারের ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতা এবং মুরাদনগর থানা সদরের বিভিন্ন অফিসের কর্মচারী-কর্মকর্তাসহ সকলকেই এ রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু রাস্তাটি পাকা না হওয়ায় প্রতিবছর বর্ষায় বহু স্থান ক্ষতিগ্রস্ত হয়। গত বর্ষায় যে সমস্ত জায়গায় ক্ষতি হয়েছে তা এখনো মেরামত করা হয়নি। জনসাধারণের চলাচলের সুবিধার্থে আমরা রাস্তাটি পাকা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। রাস্তায় যে দুটো পুল রয়েছে, সেগুলোও পাকা হওয়া আবশ্যক। পাহাড়পুর গ্রামবাসীদের পক্ষে তাজবীদ হক থানা: মুরাদনগর জেলা: কুমিল্লা
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
রাস্তা সংস্কারের আবশ্যকতা জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র রচনা কর।
উত্তর