ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি বৈদ্যুতিন চিঠি লেখো।
উত্তর: From: [email protected] To: [email protected], [email protected], [email protected] cc: Subject: ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল Text: প্রিয় ইকবাল, তোমার ই-মেইল পেয়ে জানতে পারলাম, তুমি ইন্টারনেট ব্যবহার করছ। জেনে খুশি হলাম। আধুনিক যুগে ইন্টারনেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টারনেটে পত্রিকা পড়া যায়। সার্চ ইঞ্জিনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যগুলো সহজেই খুঁজে বের করা যায়। বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে দেশ-বিদেশের নানা খবর ও গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। গান শোনা, সিনেমা দেখা ইত্যাদি বিনোদনের কাজেও ব্যবহার করা যায় ইন্টারনেটকে। এছাড়া ই- মেইল, ফেসবুক, ভাইবার, স্কাইপি প্রভৃতি ব্যবহার করে অতি সহজেই মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়। তবে এটি ব্যবহারে সতর্ক হওয়া প্রয়োজন। কেননা, এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। যেমন: অতিমাত্রায় ইন্টারনেট ব্যবহারের ফলে আসক্তি তৈরি হয়, পড়াশোনার ক্ষতি হয়। পাশাপাশি, কিছু মানুষ তাদের খারাপ কাজের মাধ্যম হিসেবে ইন্টারনেটকে ব্যবহার করে থাকে, যা এক ধরনের অপরাধ। তাই সবসময় সতর্ক থেকে ইতিবাচক কাজে ব্যবহার করবে এটিকে। তোমার বড়ো ভাই
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি বৈদ্যুতিন চিঠি লেখো।
উত্তর