সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখো।
উত্তর: ৩০শে মে, ২০১৯ বরাবর মহাপরিচালক প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর ঢাকা । বিষয় : সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন। জনাব সবিনয় নিবেদন এই যে, গত ১৭ই মে ২০১৯ দৈনিক ইত্তেফাক' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের অধীনে সহকারী শিক্ষক পদে কিছু লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আপনার সদয় বিবেচনার জন্য নিচে আমার জীবনবৃত্তান্ত তুলে ধরলাম। ১. নাম এমদাদুল হক ২. পিতার নাম : রিয়াজুল হক ৩. মাতার নাম : জমিলা খাতুন 8. বর্তমান ঠিকানা : ৫৬০ পেয়ারাবাগ, বড় মগবাজার, ঢাকা ৫. স্থায়ী ঠিকানা : ৫৬০ পেয়ারাবাগা, বড় মগবাজার, ঢাকা ৬. জন্ম তারিখ : ২৩শে মার্চ, ১৯৮৮ ৭. জাতীয়তা : বাংলাদেশি (জন্মসূত্রে) ৮. ধর্ম :ইসলাম (সুন্নি) ৯. শিক্ষাগত যোগ্যতা : পরীক্ষার নাম পাসের বছর প্রাপ্ত জিপিএ/সিজিপিএ বিভাগ/বিষয় বোর্ড/প্ৰতিষ্ঠান এসএসসি ২০০৩ ৫.০০ মানবিক বিভাগ ঢাকা বোর্ড এইচএসসি ২০০৫ ৪.৫০ মানবিক বিভাগ ঢাকা বোর্ড বিএ (স্নাতক) ২০০৯ ৩.২৫ বাংলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমএ (স্নাতকোত্তর) ২০১০ ৩.০০ বাংলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১০. অভিজ্ঞতা : ১ জানুয়ারি, ২০১১ থেকে আমি একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি। অতএব, উপর্যুক্ত তথ্যাবলির ভিত্তিতে অনুগ্রহপূর্বক আমাকে উক্ত পদে নিয়োগের জন্য বিবেচনা করলে কৃতজ্ঞ থাকব। নিবেদক- এমদাদুল হক ১. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি ২. সকল সনদপত্রের অনুলিপি ৩. অভিজ্ঞতার সনদের অনুলিপি ৪. জাতীয় পরিচয় পত্রের অনুলিপি [এখানে পদের নামসহ আবেদনকারী ও পত্র প্রাপকের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে]
HSC Bangla 2nd Paper বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 2nd Paper · বৈদ্যুতিন চিঠি/খুদে বার্তা এবং পত্রলিখন/আবেদনপত্র · সৃজনশীল
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখো।
উত্তর