Sylhet বোর্ড 2025 Accounting 2nd Paper

Sylhet শিক্ষা বোর্ড 2025 সালের HSC Accounting 2nd Paper বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

12

প্রশ্ন

Sylhet

বোর্ড

2025

সাল

সাম্প্রতিক প্রশ্ন

HSCAccounting 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

কোয়েল কোম্পানি লি.-এর অনুমোদিত মূলধন প্রতিটি ১০ টাকা করে ২,০০,০০০ টাকা যা ২০,০০০ শেয়ারে বিভক্ত। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিলটি নিম্নরূপ: কোয়েল কোম্পানি লি.-এর রেওয়ামিল ৩১ ডিসেম্বর, ২০২৪ সমন্বয়সমূহ : (১) সমাপনী মজুদ পণ্য ৪৫,০০০ টাকা, যার মধ্যে ৫,০০০ টাকার আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে। বিমা কোম্পানি ২,৫০০ টাকা ক্ষতিপূরণ দিতে সম্মতি দিয়েছে; (২) যন্ত্রপাতির উপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে; (৩) লভ্যাংশ সমতাকরণ তহবিলে ১০,০০০ টাকা, সাধারণ সঞ্চিতি তহবিলে ১৫,০০০ টাকা ও কর্মচারীদের ভবিষ্য তহবিলে ৫,০০০ টাকা স্থানান্তর করতে হবে; (৪) শেয়ার মূলধনের উপর ১০% লভ্যাংশ ঘোষণা করতে হবে।

Dhaka · 2025

বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় কর।
নিট লাভ ৪২,৫০০ টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী তৈরি কর।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির মোট সম্পদের পরিমাণ ও মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় কর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

রহিম ও করিম একটি অংশীদারি কারবারের দুইজন অংশীদার। ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে তারা যথাক্রমে ১,৫০,০০০ টাকা ও ১,০০,০০০ টাকা মূলধন নিয়ে ব্যবসায় শুরু করেন। অংশীদারি চুক্তির শর্ত অনুযায়ী প্রত্যেক অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর ১০% হারে সুদ ধার্য করা হবে। রহিম মাসিক ১,০০০ টাকা করে বেতন পাবে। ২০২৪ সালের ১ অক্টোবর তারিখে করিম ব্যবসায়ে ২০,০০০ টাকা ঋণ হিসেবে আনেন। ব্যবসায়ের মুনাফা ২: ১ অনুপাতে বণ্টিত হবে। ঐ বছরে রহিম ও করিম যথাক্রমে ২০,০০০ টাকা ও ১৭,০০০ টাকা কারবার হতে উত্তোলন করেছিলেন। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে বছর শেষে ব্যবসায়ের নিট লাভ হয়েছিল ১,৩৫,০০০ টাকা।

Dhaka · 2025

করিমের ঋণ হিসাব প্রস্তুত কর।
লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর।
অংশীদারদের মূলধন হিসাব নির্ণয় কর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

শোভন কোম্পানি লি. ৪০,০০,০০০ টাকা মূলধন নিয়ে নিবন্ধিত হলো। প্রতি শেয়ারের মূল্য ১০ টাকা দরে ৪,০০,০০০ শেয়ারে বিভক্ত। অনুমোদিত শেয়ার থেকে ৫০% শেয়ার ১০% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞাপন প্রদান করে। মোট ২,৩০,০০০ শেয়ারের আবেদন পাওয়া যায়। ইস্যুকৃত শেয়ারগুলোর যথারীতি বণ্টন করা হয় এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হয়।

Comilla · 2025

ফেরতকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় কর।
কোম্পানির বহিতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

আরিফ ও যায়ান একটি অংশীদারি ব্যবসায়ের দুজন অংশীদার। ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে তারা যথাক্রমে ১,২০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা মূলধন নিয়ে অংশীদারি ব্যবসায় শুরু করে। ২০২৪ সালের ১ মার্চ তারিখে আরিফ কারবারে ৩০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে। আরিফ ও যায়ান যথাক্রমে ১,০০০ টাকা ও ১,৫০০ টাকা করে মাসিক বেতন পাবে। প্রত্যেক মাসের শুরুতে আরিফ ও যায়ান ব্যবসা হতে যথাক্রমে ৫০০ টাকা ও ৬০০ টাকা করে নগদ উত্তোলন করে। ব্যবসায়ের মুনাফা প্রারম্ভিক মূলধন অনুপাতে বণ্টিত হবে। মূলধন ও নগদ উত্তোলনের ওপর ১০% হারে সুদ ধরতে হবে। যায়ান ব্যবসা হতে ১,০০০ টাকার পণ্য উত্তোলন করে যা হিসাবভুক্ত হয়নি। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে ব্যবসায়ের লাভ হয় ৭০,২৮৫ টাকা।

Chittagong · 2025

আরিফের মূলধনের সুদ নির্ণয় কর।
অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত কর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

সোমা, সুমি ও শুচি একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ২,৮০,০০০ টাকা, ২,২০,০০০ টাকা এবং ১,০০,০০০ টাকা। তারা ব্যবসায়ের লাভ-লোকসান ২:২:১ অনুপাতে বণ্টন করে। শুচি সার্বক্ষণিক ব্যবসায় পরিচালনার জন্য মাসিক ১,৫০০ টাকা হারে বেতন পায়। অংশীদারদের মূলধন ও উত্তোলনের উপর ১০% সুদ ধার্য করতে হবে। সম্ভাব্য মুনাফার আশায় সোমা, সুমি ও শুচি যথাক্রমে ১৫,০০০ টাকা, ১২,০০০ টাকা ও ১০,০০০ টাকা উত্তোলন করেছে। ২০২৪ সালের ১ এপ্রিল তারিখে সুমি ৫০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে। মূলধন ও উত্তোলনের সুদ চার্জ করার পূর্বে কিন্তু শুচির বেতন ডেবিট করার পর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের ব্যবসায়ের লাভ হয় ১,২৫,০০০ টাকা।

Barisal · 2025

সুমির মূলধনের সুদ ও শুচির উত্তোলনের সুদ নির্ণয় কর।
স্থিতিশীল মূলধন পদ্ধতিতে লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর।
অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত কর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

স্টার লিমিটেড-এর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী নিম্নরূপ: স্টার লিমিটেড আর্থিক অবস্থার বিবরণী ৩১ ডিসেম্বর, ২০২৪ অতিরিক্ত তথ্যাবলি: মোট বিক্রয় ২,০০,০০০ টাকা, বিক্রীত পণ্যের ব্যয় ১,৬০,০০০ টাকা এবং পরিচালন খরচ ১০,০০০ টাকা।

Barisal · 2025

চলতি অনুপাত নির্ণয় কর।
মালিকানা সম্পত্তি অনুপাত ও মূলধন গিয়ারিং অনুপাত নির্ণয় কর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

পদ্মা লিমিটেড-এর ২০২৫ সালের জানুয়ারি মাসের মজুদ পণ্য সংক্রান্ত তথ্যসমূহ নিম্নরূপ: ২০২৫ জানু. ১ঃ প্রারম্ভিক উদ্বৃত্ত ৪৫০ একক, প্রতি একক ৪০ টাকা দরে। জানু. ৮ঃ ক্রয় ৬৮০ একক, প্রতি একক ৪২ টাকা দরে। জানু. ১৬ঃ ইস্যু ৮০০ একক। জানু. ২২ঃ ৮ জানুয়ারি ক্রীত পণ্য ফেরত ১৩০ একক। জানু. ৩০ঃ ১৬ জানুয়ারি ইস্যুকৃত মাল ফেরত ৫০ একক। জানু. ৩১ঃ সমাপনী মজুদ ২৩০ একক।

Barisal · 2025

ঘাটতি এককের পরিমাণ নির্ণয় কর।
FIFO পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি কর।
ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি কর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

পদ্মা লিমিটেড-এর ২০২৫ সালের জানুয়ারি মাসের মজুদ পণ্য সংক্রান্ত তথ্যসমূহ নিম্নরূপ: ২০২৫ জানু. ১ঃ প্রারম্ভিক উদ্বৃত্ত ৪৫০ একক, প্রতি একক ৪০ টাকা দরে। জানু. ৮ঃ ক্রয় ৬৮০ একক, প্রতি একক ৪২ টাকা দরে। জানু. ১৬ঃ ইস্যু ৮০০ একক। জানু. ২২ঃ ৮ জানুয়ারি ক্রীত পণ্য ফেরত ১৩০ একক। জানু. ৩০ঃ ১৬ জানুয়ারি ইস্যুকৃত মাল ফেরত ৫০ একক। জানু. ৩১ঃ সমাপনী মজুদ ২৩০ একক।

Barisal · 2025

ঘাটতি এককের পরিমাণ নির্ণয় কর।
FIFO পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি কর।
ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি কর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 2nd PaperMCQ
ভ্যাট চলতি হিসাবের ডেবিট জের ৫০,০০০ টাকা, প্রাপ্ত ভ্যাট ১,২০,০০০ টাকা এবং প্রদত্ত ভ্যাট ১,০০,০০০ টাকা হলে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ হিসাবে ভ্যাট চলতি হিসাবে কত টাকা দেখাতে হবে?
  • .২০,০০০ টাকা
  • .৩০,০০০ টাকা
  • .৭০,০০০ টাকা
  • .১,৭০,০০০ টাকা

উত্তর: ৩০,০০০ টাকা

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 2nd PaperMCQ
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:'ক', 'খ' ও 'গ' একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। 'ক' প্রতি মাসের শুরুতে ১,০০০ টাকা, 'খ' প্রতি মাসের মাঝামাঝি ৮০০ টাকা এবং 'গ' প্রতি মাসের শেষে ৬০০ টাকা করে সারা বছর ধরে নগদ উত্তোলন করেন। উত্তোলনের সুদ ১০% এবং হিসাবকাল ১ বছর।Q. উদ্দীপকের আলোকে অংশীদারদের মোট উত্তোলনের পরিমাণ কত?
  • .২,৪০০ টাকা
  • .২৬,৪০০ টাকা
  • .২৮,৮০০ টাকা
  • .৩১,২০০ টাকা

উত্তর: ২৮,৮০০ টাকা

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 2nd PaperMCQ
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:'ক', 'খ' ও 'গ' একটি অংশীদারি ব্যবসায়ের তিনজন অংশীদার। 'ক' প্রতি মাসের শুরুতে ১,০০০ টাকা, 'খ' প্রতি মাসের মাঝামাঝি ৮০০ টাকা এবং 'গ' প্রতি মাসের শেষে ৬০০ টাকা করে সারা বছর ধরে নগদ উত্তোলন করেন। উত্তোলনের সুদ ১০% এবং হিসাবকাল ১ বছর।Q. 'গ' এর উত্তোলনের সুদের পরিমাণ কত?
  • .৩৩০ টাকা
  • .৩৬০ টাকা
  • .৩৯০ টাকা
  • .৭২০ টাকা

উত্তর: ৩৩০ টাকা

সম্পূর্ণ প্রশ্ন দেখো

Sylhet বোর্ড 2025 — Accounting 2nd Paper প্রশ্ন | Prosthuti