Mymensingh বোর্ড 2025 Accounting 1st Paper

Mymensingh শিক্ষা বোর্ড 2025 সালের HSC Accounting 1st Paper বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

12

প্রশ্ন

Mymensingh

বোর্ড

2025

সাল

সাম্প্রতিক প্রশ্ন

HSCAccounting 1st Paperসৃজনশীল

উদ্দীপক

বারিদ ট্রেডিং-এর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখের রেওয়ামিলটি নিচে প্রদত্ত হলো : সমন্বয়সমূহ: (১) ০১.০৭.২০২৪ তারিখে ৭০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে যাহা হিসাবভুক্ত আছে কিন্তু এর সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা ভুলবশত মজুরির অন্তর্ভুক্ত রয়েছে; (২) মোট অনাদায়ি পাওনা ৪,০০০ টাকা এবং অনাদায়ি পাওনা সঞ্চিতি ১০% রাখতে হবে; (৩) যন্ত্রপাতির উপর ১০% অবচয় ধার্য করতে হবে; (৪) সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়েছে ৬৯,০০০ টাকা।

Dhaka · 2025

ভ্যাট চলতি হিসাব প্রস্তুত কর।
২০২৪ সালের মোট লাভ ১,০০,০০০ টাকা ধরে নিট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় কর।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে দায় ও মালিকানাস্বত্বের পরিমাণ নির্ণয় কর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 1st Paperসৃজনশীল

উদ্দীপক

মি. সুজন অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা, নগদান বই সংরক্ষণ করেন। অগ্রদত্ত টাকার পরিমাণ ৫,১০০ টাকা। ২০২৪ সালের মে মাসে মোট খুচরা খরচের পরিমাণ ২,৬০০ টাকা। জুন মাসে ব্যবসায়ের খুচরা খরচগুলো নিম্নরূপ: ২০২৪জুন-১: প্রধান ক্যাশিয়ার হতে অগ্রদত্ত টাকা পূরণের জন্য নগদ প্রাপ্তি। জুন-৫: ই-মেইল সংক্রান্ত খরচের পরিমাণ ৭০০ টাকা। জুন-৮: মনিহারি বাবদ খরচ ১,৩২০ টাকা। জুন-১২: সিএনজি ভাড়া পরিশোধ ৪০০ টাকা। জুন-১৮: চিঠিপত্র পাঠানো খরচ ২০০ টাকা। জুন-২১: অফিস চত্বর পরিষ্কার খরচ ১৫০ টাকা। জুন-২৩: রিকশা ভাড়া ১২০ টাকা। জুন-২৮: কাগজ ও কালি ক্রয় ৪৫০ টাকা।

Dhaka · 2025

জুন ১ তারিখের লেনদেনের জাবেদা দেখাও।
অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত কর।
খুচরা খরচসংক্রান্ত ডাক ও তার হিসাব এবং যাতায়াত খরচ হিসাব প্রস্তুত কর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 1st Paperসৃজনশীল

উদ্দীপক

জনাব রুহুল আমীন ২০২৪ সালের ১ জানুয়ারি নগদ ১০,০০০ টাকা; পণ্য ৫০,০০০ টাকা; আসবাবপত্র ২০,০০০ টাকা এবং ব্যাংক ঋণ ১৫,০০০ টাকা নিয়ে ব্যবসায় শুরু করলেন। ২০২৪ জানু.-৭ঃ পণ্য বিক্রয় ১৮,০০০ টাকা। জানু.-১২ঃ ভাড়া প্রদান ৫,০০০ টাকা। জানু.-১৫ঃ বাকিতে পণ্য ক্রয় ৭,০০০ টাকা। জানু.-১৭ঃ মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা হতে প্রদান ৬,০০০ টাকা। জানু.-১৯ঃ পাওনাদারকে প্রদান ৬,০০০ টাকা, বাট্টা প্রাপ্তি ২০০ টাকা। জানু.-৩১ঃ বেতন প্রদান ২,০০০ টাকা।

Jessore · 2025

২০২৪ সালের ১ জানুয়ারি তারিখের মূলধনের পরিমাণ নির্ণয় কর।
জানুয়ারি ১, ১৫, ১৭ এবং ১৯ তারিখের লেনদেনগুলোর জাবেদা দাখিলা দাও।
নগদ প্রদান জাবেদা প্রস্তুত কর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 1st Paperসৃজনশীল

উদ্দীপক

আলম ট্রেডার্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বহি সংরক্ষণ করেন। অগ্রদত্ত টাকার পরিমাণ ১,০০০ টাকা। ২০২৪ সালের মার্চ মাসে মোট খুচরা খরচের পরিমাণ ৮০০ টাকা। এপ্রিল মাসে উক্ত প্রতিষ্ঠানের খুচরা খরচগুলো নিম্নরূপ: এপ্রিল-১ঃ প্রধান ক্যাশিয়ারের নিকট হতে অগ্রদত্ত টাকা পূরণের জন্য চেক প্রাপ্তি। এপ্রিল-৩ঃ কাগজ ও কলম ক্রয় ৩০ টাকা। এপ্রিল-৫ঃ ডাকটিকিট ক্রয় ৫০ টাকা। এপ্রিল-১০ঃ ভিক্ষুককে প্রদান ২০ টাকা। এপ্রিল-১২ঃ মনিহারি দ্রব্য ক্রয় ৫০ টাকা। এপ্রিল-১৮ঃ বাস ভাড়া প্রদান ৭০ টাকা। এপ্রিল-৩০ঃ রিকশা ভাড়া ৩০ টাকা।

Barisal · 2025

প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ নির্ণয় কর।
অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বহি প্রস্তুত কর।
অগ্রদত্ত ব্যয়সমূহের জন্য সংশ্লিষ্ট খতিয়ান হিসাবগুলো প্রস্তুত কর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 1st PaperMCQ
সমন্বিত ক্রয় সম্পর্কে নিচের কোনটি সঠিক?
  • .বিক্রয় + সমাপনী মজুদ পণ্য - ক্রয়
  • .প্রারম্ভিক মজুদ + ক্রয় + সমাপনী মজুদ পণ্য
  • .প্রারম্ভিক মজুদ + নিট ক্রয় - সমাপনী মজুদ
  • .প্রারম্ভিক মজুদ - ক্রয় + সমাপনী মজুদ পণ্য

উত্তর: প্রারম্ভিক মজুদ + নিট ক্রয় - সমাপনী মজুদ

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 1st PaperMCQ
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:জনাব রহমান একজন আসবাবপত্র ব্যবসায়ী। তিনি ১,০০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করে ভুলবশত আসবাবপত্র হিসাব ডেবিট করেন।Q. জনাব রহমানের ভুলটি কোন প্রকৃতির?
  • .করণিক ভুল
  • .নীতিগত ভুল
  • .পরিপূরক ভুল
  • .বাদ পড়ার ভুল

উত্তর: নীতিগত ভুল

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 1st PaperMCQ
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও:জনাব রহমান একজন আসবাবপত্র ব্যবসায়ী। তিনি ১,০০,০০০ টাকার আসবাবপত্র ক্রয় করে ভুলবশত আসবাবপত্র হিসাব ডেবিট করেন।Q. জনাব রহমানের ভুলের জন্য রেওয়ামিলের উপর কী প্রভাব পড়বে?
  • .ডেবিট পার্শ্বে ১,০০,০০০ টাকা বেশি হবে
  • .ক্রেডিট পার্শ্বে ১,০০,০০০ টাকা বেশি হবে
  • .উভয় পার্শ্বে ১,০০,০০০ টাকা কম হবে
  • .রেওয়ামিলে কোনো প্রভাব পড়বে না

উত্তর: রেওয়ামিলে কোনো প্রভাব পড়বে না

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 1st PaperMCQ
ব্যাংক সমন্বয় বিবরণীর উদ্দেশ্য কী?
  • .গরমিলের কারণ জানা
  • .বাট্টাকৃত বিলের পরিমাণ জানা
  • .নগদ প্রাপ্তির পরিমাণ জানা
  • .নগদ প্রদানের পরিমাণ জানা

উত্তর: গরমিলের কারণ জানা

সম্পূর্ণ প্রশ্ন দেখো

Mymensingh বোর্ড 2025 — Accounting 1st Paper প্রশ্ন | Prosthuti