Dinajpur বোর্ড 2025 Accounting 2nd Paper

Dinajpur শিক্ষা বোর্ড 2025 সালের HSC Accounting 2nd Paper বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

12

প্রশ্ন

Dinajpur

বোর্ড

2025

সাল

সাম্প্রতিক প্রশ্ন

HSCAccounting 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

হীরন কোম্পানি লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ারে বিভক্ত ৫,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি এর ৪০,০০০ শেয়ার ১০% অধিহারে বাজারে বিক্রি করার জন্য বিবরণপত্র ইস্যু করে ৫০,০০০ শেয়ারের আবেদনপত্র পাওয়া যায়। ইস্যুকৃত শেয়ারগুলো যথাসময়ে বিলি করা হয় এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদেরকে ফেরত দেওয়া হয়। কোম্পানি শেয়ার প্রতি ০.৬০ টাকা করে ব্যাংক চার্জ প্রদান করেন।

Dhaka · 2025

শেয়ার প্রতি অধিহার ও মোট অধিহারের পরিমাণ নির্ণয় কর।
প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যা ব্যতীত)
কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

সাম, তান ও মৌ একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা কারবারের লাভ-লোকসান যথাক্রমে ৩:২:১ অনুপাতে বণ্টন করে। ২০২৪ সালের ১ জানুয়ারি অংশীদারদের মূলধনের পরিমাণ ছিল: সাম-৯০,০০০ টাকা, তান-৮০,০০০ টাকা ও মৌ ৭০,০০০ টাকা। সাম এবং মৌ কারবার থেকে প্রতিমাসে যথাক্রমে ১,০০০ টাকা ও ৫০০ টাকা করে বেতন পাবেন। প্রত্যেক মাসের শেষ তারিখে অংশীদারগণ কারবার হতে যথাক্রমে ৬০০ টাকা, ৪০০ টাকা ও ৩০০ টাকা করে নগদ উত্তোলন করেন। মূলধন ও উত্তোলনের ওপর বার্ষিক ১০% হারে সুদ ধার্য করতে হবে। বছরের মাঝামাঝি সময়ে তান ১৫,০০০ টাকা ঋণ স্বরূপ কারবারে প্রদান করেন। সাম মৌ-কে এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছিলেন যে, মৌ তার মূলধনের সুদ এবং বেতন ছাড়াও লাভের অংশ বাবদ কমপক্ষে ১০,০০০ টাকা পাবেন। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে কারবারের নিট লাভ হয়েছিল ৭৭,২৮৫ টাকা।

Chittagong · 2025

তান এর ঋণের সুদ নির্ণয় কর।
অংশীদারদের লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে সাম ও মৌ এর মূলধন হিসাব প্রস্তুত কর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

আরিফ ও যায়ান একটি অংশীদারি ব্যবসায়ের দুজন অংশীদার। ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে তারা যথাক্রমে ১,২০,০০০ টাকা ও ৮০,০০০ টাকা মূলধন নিয়ে অংশীদারি ব্যবসায় শুরু করে। ২০২৪ সালের ১ মার্চ তারিখে আরিফ কারবারে ৩০,০০০ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে। আরিফ ও যায়ান যথাক্রমে ১,০০০ টাকা ও ১,৫০০ টাকা করে মাসিক বেতন পাবে। প্রত্যেক মাসের শুরুতে আরিফ ও যায়ান ব্যবসা হতে যথাক্রমে ৫০০ টাকা ও ৬০০ টাকা করে নগদ উত্তোলন করে। ব্যবসায়ের মুনাফা প্রারম্ভিক মূলধন অনুপাতে বণ্টিত হবে। মূলধন ও নগদ উত্তোলনের ওপর ১০% হারে সুদ ধরতে হবে। যায়ান ব্যবসা হতে ১,০০০ টাকার পণ্য উত্তোলন করে যা হিসাবভুক্ত হয়নি। উপরিউক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে ব্যবসায়ের লাভ হয় ৭০,২৮৫ টাকা।

Chittagong · 2025

আরিফের মূলধনের সুদ নির্ণয় কর।
অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত কর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে রাদিয়া কোম্পানি লিমিটেড এর আর্থিক অবস্থার বিবরণী ও অন্যান্য তথ্যাবলি নিম্নরূপ: অন্যান্য তথ্যাবলি : উক্ত বছরের প্রারম্ভিক মজুদের পরিমাণ ৭০,০০০ টাকা, বিক্রয় ৭,০০,০০০ টাকা এবং মোট মুনাফা ৭০,০০০ টাকা। পরিচালন ব্যয় ২০,০০০ টাকা।

Sylhet · 2025

বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় কর।
দ্রুত অনুপাত ও দায়-মালিকানা অনুপাত নির্ণয় কর।
মোট মুনাফা অনুপাত ও নিট মুনাফা অনুপাত নির্ণয় কর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

২০২৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে রাদিয়া কোম্পানি লিমিটেড এর আর্থিক অবস্থার বিবরণী ও অন্যান্য তথ্যাবলি নিম্নরূপ: অন্যান্য তথ্যাবলি : উক্ত বছরের প্রারম্ভিক মজুদের পরিমাণ ৭০,০০০ টাকা, বিক্রয় ৭,০০,০০০ টাকা এবং মোট মুনাফা ৭০,০০০ টাকা। পরিচালন ব্যয় ২০,০০০ টাকা।

Sylhet · 2025

বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় কর।
দ্রুত অনুপাত ও দায়-মালিকানা অনুপাত নির্ণয় কর।
মোট মুনাফা অনুপাত ও নিট মুনাফা অনুপাত নির্ণয় কর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 2nd PaperMCQ
একটি পণ্যের কাঁচামালের ব্যয় ৪০,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ৩২,০০০ টাকা, বিক্রয় উপরিব্যয় ১২,০০০ টাকা এবং রূপান্তর ব্যয় ৮০,০০০ টাকা। পণ্যটির উৎপাদন উপরিব্যয় কত?
  • .৪৪,০০০ টাকা
  • .৪৮,০০০ টাকা
  • .৫২,০০০ টাকা
  • .৬০,০০০ টাকা

উত্তর: ৪৮,০০০ টাকা

সম্পূর্ণ প্রশ্ন দেখো

Dinajpur বোর্ড 2025 — Accounting 2nd Paper প্রশ্ন | Prosthuti