Comilla বোর্ড 2025 Civics 2nd Paper

Comilla শিক্ষা বোর্ড 2025 সালের HSC Civics 2nd Paper বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

12

প্রশ্ন

Comilla

বোর্ড

2025

সাল

সাম্প্রতিক প্রশ্ন

HSCCivics 2nd PaperMCQ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংশোধনের জন্য আইন সভায় অনুমোদন প্রয়োজন হয়। ভারত শাসন আইনের ক্ষেত্রে এই সংশোধন প্রক্রিয়া অর্পণ করা হয়েছিল
  • .ভারতীয় পার্লামেন্টের ওপর
  • .কংগ্রেসের সদস্যদের ওপর
  • .রাজপ্রতিনিধিদের ওপর
  • .বিটিশ পার্লামেন্টের ওপর।

উত্তর: বিটিশ পার্লামেন্টের ওপর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCCivics 2nd PaperMCQ
১৯১৯ সালের ভারত শাসন আইন দ্বারা প্রদেশসমূহে প্রবর্তিত দ্বৈত শাসনের স্বরূপ হলো-
i. শাসন সংক্রান্ত বিষয়গুলোকে ২ ভাগে ভাগ করা হয়।
ii. কম গুরুত্বপূর্ণ দায়িত্ব মন্ত্রিপরিষদ পালন করত
iii. অধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব শাসন পরিষদ পালন করতনিচের কোনটি সঠিক?
  • .i ও ii
  • .i ও iii
  • .ii ও iii
  • .i, ii, ও iii

উত্তর: i, ii, ও iii

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCCivics 2nd Paperসৃজনশীল

উদ্দীপক

'XX^{\prime} নামক রাষ্ট্রের একটি প্রদেশ আয়তন ও জনসংখ্যায় ছিল বিশাল। একজন প্রশাসকের পক্ষে প্রদেশটির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা ছিল দুরূহ। প্রদেশটির পশ্চিমাঞ্চল সকল সুযোগ-সুবিধা ভোগ করলেও পূর্বাঞ্চল ছিল অবহেলিত। পূর্বাঞ্চলের জনগণের দাবির ভিত্তিতে কর্তৃপক্ষ প্রদেশটিকে দুটি ভাগে বিভক্ত করে। এতে পূর্বাঞ্চলের জনগণ খুশি হলেও পশ্চিমাঞ্চলের জনগণ অখুশি হয়। জনগণের বিরোধিতার কারণে কর্তৃপক্ষ প্রদেশটিকে পুনরায় একত্রীকরণ করে।

Comilla · 2025

কাকে 'দেশবন্ধু' উপাধি দেওয়া হয়?

উত্তর

'দেশবন্ধু' উপাধি দেওয়া হয় চিত্তরঞ্জন দাসকে।
বিশেষ চাহিদার জনগোষ্ঠী বলতে কী বোঝায়?

উত্তর

সমাজ বা রাষ্ট্রে যারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, চাহিদা পূরণ করতে পারে না তারাই মূলত বিশেষ চাহিদার জনগোষ্ঠী। এ বিশেষ চাহিদার জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হলো প্রতিবন্ধী (Disability)। জাতিসংঘ কর্তৃক পরিচালিত এক সমীক্ষায় দেখা যায়, বিশ্বের জনসংখ্যার প্রায় ১০% মানুষ কোনো না কোনোভাবে প্রতিবন্ধী। প্রতিবন্ধী বা বিশেষ চাহিদার জনগোষ্ঠীরও মৌলিক চাহিদা পূরণ, স্বাভাবিক ও সম্মানজনক জীবনযাপনের অধিকার রয়েছে।
উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে তোমার পঠিত কোন ঘটনার মিল আছে? ব্যাখ্যা কর।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ঘটনার সাথে আমার পঠিত বঙ্গভঙ্গের মিল আছে। উদ্দীপকে 'XX^{\prime} রাষ্ট্রের বৃহৎ একটি প্রদেশকে প্রশাসনিক দুর্বলতা ও উন্নয়নে বৈষম্যের কারণে দুটি ভাগে বিভক্ত করা হয়। পূর্বাঞ্চলের জনগণ এতে খুশি হলেও পশ্চিমাঞ্চল বিরূপ প্রতিক্রিয়া জানায় এবং পরে পুনরায় একত্রীকরণ করা হয়। এ ঘটনাটি ১৯০৫ সালের বঙ্গভঙ্গের সঙ্গে মিল রাখে। ১৯০৫ সালের বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশ শাসকদের একটি বিতর্কিত প্রশাসনিক সিদ্ধান্ত, যার মাধ্যমে বাংলা প্রেসিডেন্সিকে পূর্ববঙ্গ ও আসাম এবং। পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নামে দুটি ভাগে বিভক্ত করা হয়। প্রশাসনিক সুবিধার কথা বলা হলেও এর পেছনে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক নানা কারণ ছিল, যার মধ্যে 'ভাগ কর ও। শাসন কর' নীতি বিশেষভাবে উল্লেখযোগ্য। ব্রিটিশ সরকার প্রশাসনিক জটিলতা দূর করার অজুহাতে বাংলাকে দুই ভাগে ভাগ করলেও। প্রকৃতপক্ষে এটি ছিল রাজনৈতিক কৌশল। হিন্দু-মুসলমানদের মধ্যে। বিভেদ সৃষ্টির মাধ্যমে জাতীয়তাবাদী আন্দোলন দমনই ছিল প্রকৃত লক্ষ্য। তবে পূর্ববঙ্গের মুসলমান কৃষিজীবী জনগণ এই বিভক্তিকে। স্বাগত জানায়, কারণ এতে তারা নতুন প্রশাসনিক রাজধানী ঢাকা থেকে সুবিধা পাবে বলে আশা করেছিল। কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ এর বিরোধিতা করে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। পরিণতিতে ১৯১১ সালে বঙ্গভঙ্গ প্রত্যাহার করা হয়।
উল্লিখিত ঘটনা উভয় অঞ্চলের জনগণের মধ্যে কী প্রভাব বিস্তার করেছিল তা বিশ্লেষণ কর।

উত্তর

উল্লিখিত ঘটনা তথা বঙ্গভঙ্গের ফলে উভয় অঞ্চলের জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।১৯০৫ সালের বঙ্গভঙ্গ একটি ঐতিহাসিক প্রশাসনিক পদক্ষেপ, যা ব্রিটিশ শাসনামলে বাংলাকে পূর্ব ও পশ্চিম-দুটি প্রদেশে বিভক্ত করে। এই বিভাজনের ফলে সমাজের দুই ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া দেখা দেয়, যা দীর্ঘমেয়াদে রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলে।উদ্দীপকে আবহে ১৯০৫ সালের বঙ্গভঙ্গের প্রতিচ্ছবি প্রকাশ পায়। তৎকালীন এই বঙ্গভঙ্গের ফলে পূর্ববঙ্গের জনগণ খুশি হলেও পশ্চিমাঞ্চলের জনগণ ক্ষুব্ধ হয়। কারণ, পূর্বাঞ্চলের মুসলমানগণ নতুন রাজধানী ঢাকাকে ঘিরে শিক্ষা, প্রশাসন ও অর্থনীতির ক্ষেত্রে বিশেষ সুযোগ-সুবিধা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করে। ঢাকায় নবাব স্যার সলিমুল্লাহর নেতৃত্বে মুসলমান সম্প্রদায় বঙ্গভঙ্গকে নিজেদের পুনরুত্থানের সুযোগ হিসেবে দেখেছিল। অন্যদিকে, পশ্চিমাঞ্চলের শিক্ষিত হিন্দু সমাজ ও পেশাজীবীরা এ বিভাজনকে নিজেদের প্রভাব হ্রাসের ষড়যন্ত্র হিসেবে বিবেচনা করে তীব্র প্রতিবাদ করে। তাদের আশঙ্কা ছিল, পূর্বাঞ্চলে মুসলমান সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠা পেলে হিন্দুরা সংখ্যালঘু হয়ে পড়বে এবং রাজনৈতিকভাবে কোণঠাসা হবে। এভাবে বিভক্তির ফলে উভয় অঞ্চলের জনগণের মধ্যে পারস্পরিক সন্দেহ, অসন্তোষ এবং দ্বন্দ্বের পরিবেশ সৃষ্টি হয়। তবে মুসলমান সমাজে আত্মবিশ্বাস ও অগ্রগতির নতুন দ্বার উন্মোচিত হলেও হিন্দু সমাজে শঙ্কা ও ক্ষোভ তীব্র হয়।সুতরাং বলা যায়, বঙ্গভঙ্গ দুই সম্প্রদায়ের মধ্যে ভিন্নমুখী প্রভাব ফেলেছিল-একপক্ষ লাভবান হলেও অন্যপক্ষ নিজেকে বঞ্চিত ও শঙ্কিত মনে করেছিল, যা পরবর্তীকালে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির পথও প্রশস্ত করেছিল।