Chittagong বোর্ড 2025 Accounting 1st Paper

Chittagong শিক্ষা বোর্ড 2025 সালের HSC Accounting 1st Paper বোর্ড প্রশ্ন ও MCQ অনুশীলন করো।

12

প্রশ্ন

Chittagong

বোর্ড

2025

সাল

সাম্প্রতিক প্রশ্ন

HSCAccounting 1st Paperসৃজনশীল

উদ্দীপক

২০২১ সালের ১ জানুয়ারি সান ট্রেডার্স ২,৮০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করে এর পরিবহন ব্যয় ৩০,০০০ টাকা ও সংস্থাপন ব্যয় ৩০,০০০ টাকা নির্বাহ করে। ১০ বছর আয়ুষ্কাল ও প্রত্যাশিত ভগ্নাবশেষ মূল্য ৪০,০০০ টাকা ধরে কোম্পানি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে এবং প্রতি বছর ৩১ ডিসেম্বর তারিখে হিসাব শেষ করে। ২০২৪ সালের ৩০ জুন তারিখে মেশিনটি ২,০৯,০০০ টাকায় বিক্রয় করা হয়।

Rajshahi · 2025

৩০ জুন তারিখে মেশিন বিক্রয়জনিত লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় কর।
২০২৩ ও ২০২৪ সালের জন্য প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও।
২০২১ ও ২০২২ সালের অবচয় হিসাব ও পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত কর।

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 1st PaperMCQ
প্রাপ্য আয়, অনুপার্জিত আয়, বকেয়া খরচ এবং অগ্রিম খরচের জন্য হিসাবকাল শেষে কোন দাখিলা প্রদান করা হয়?
  • .সমাপনী দাখিলা
  • .সংশোধনী দাখিলা
  • .সমন্বয় দাখিলা
  • .বিপরীত দাখিলা

উত্তর: সমন্বয় দাখিলা

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 1st PaperMCQ
সোনালী ট্রেডার্স ১২,০০০ টাকার পণ্য ১০% বাট্টায় ক্রয় করে। বিক্রয় শর্ত মোতাবেক নির্ধারিত সময়ে ৫% বাট্টায় মূল্য পরিশোধ করে। সোনালী ট্রেডার্স বাট্টা বাবদ কত টাকা হিসাবভুক্ত করবে?
  • .৫৪০ টাকা
  • .৬০০ টাকা
  • .১,২০০ টাকা
  • .১,৮০০ টাকা

উত্তর: ৫৪০ টাকা

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 1st PaperMCQ
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:জনাব রহমান এর ব্যবসায়ের যন্ত্রপাতির ক্রয়মূল্য ৩,০০,০০০ টাকা, সংস্থাপন ব্যয় ৪০,০০০ টাকা এবং পরিবহন ব্যয় ১০,০০০ টাকা। যন্ত্রপাতির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর। জনাব রহমান ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্যের সিদ্ধান্ত নেয়।প্রশ্ন: প্রথম বছর শেষে যন্ত্রপাতির বহিমূল্য কত টাকা হবে?
  • .২,৪০,০০০
  • .২,৭২,০০০
  • .২,৮০,০০০
  • .৩,০০,০০০

উত্তর: ২,৮০,০০০

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 1st PaperMCQ
নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:জনাব রহমান এর ব্যবসায়ের যন্ত্রপাতির ক্রয়মূল্য ৩,০০,০০০ টাকা, সংস্থাপন ব্যয় ৪০,০০০ টাকা এবং পরিবহন ব্যয় ১০,০০০ টাকা। যন্ত্রপাতির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর। জনাব রহমান ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্যের সিদ্ধান্ত নেয়।প্রশ্ন: প্রথম বছরে ক্রমহ্রাসমান জের পদ্ধতির পরিবর্তে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরা হলে ব্যবসায়ের-
i. অবচয়ের পরিমাণ হ্রাস পাবে
ii. মুনাফায় কোন প্রভাব পড়বে না
iii. নিট মুনাফা বৃদ্ধি পাবেনিচের কোনটি সঠিক?
  • .i ও ii
  • .i ও iii
  • .ii ও iii
  • .i, ii ও iii

উত্তর: i ও iii

সম্পূর্ণ প্রশ্ন দেখো

HSCAccounting 1st PaperMCQ
সিয়াম ট্রেডার্স এর নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এবং ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে পার্থক্য দেখা যায়। পর্যালোচনাকালে নিম্নলিখিত কতিপয় দফা চিহ্নিত হয়: প্রাপ্য হিসাবের টাকা গ্রাহক কর্তৃক সরাসরি ব্যাংকে জমা ১৫,০০০ টাকা; ব্যাংক মঞ্জুরীকৃত সুদ ৪৫০ টাকা এবং ব্যাংক চার্জ ৬০০ টাকা। ডিসেম্বর ২০ তারিখে আদায়ের জন্য জমাকৃত ২০,০০০ টাকার একটি চেক ৩০ তারিখে জমা হয়েছে।উপর্যুক্ত লেনদেন/দফাগুলো দ্বারা ব্যাংক ও নগদ বইয়ের উদ্বৃত্তের পার্থক্যের পরিমাণ কত টাকা হবে?
  • .১৪,৪০০ টাকা
  • .১৪,৮৫০ টাকা
  • .১৫,৪৫০ টাকা
  • .৩৪,৮৫০ টাকা

উত্তর: ১৪,৮৫০ টাকা

সম্পূর্ণ প্রশ্ন দেখো